গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: অশোকনগরে একই বাড়ি থেকে উদ্ধার বাবা-ছেলের দেহ। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে বাড়ির একটি ঘর থেকে তৃণমূল প্রাক্তন যুব নেতা সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একই ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তাঁর বাবা কমল রাউত। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। মৃত সঞ্জয়ের বয়স ৪৯ বছর। তাঁরা বাবা কমল রাউত (৭০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা-ছেলে একই বাড়িতে থাকতেন।

শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে ঘরের ভিতরে সঞ্জয়ের দেহ দেখতে পান পরিবারের সদস্যেরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সঞ্জয়ের দেহ উদ্ধার করে। একই ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কমলকেও উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কমল ঘুমের ওষুধ খেয়ে থাকতে পারেন। অন্যদিকে, সঞ্জয় আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা-ছেলের মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

সঞ্জয় রাউত একসময় অশোকনগর এলাকার যুব তৃণমূলের সভাপতি ছিলেন। স্থানীয় রাজনীতিতেও তাঁর পরিচিতি ছিল। প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে স্থানীয়দের একাংশের দাবি। চলতি বিধানসভা নির্বাচনের সময় নারায়ণ গোস্বামীর হয়ে তিনি কাজ করেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রাজনীতির পাশাপাশি আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জয়। ব্যবসা মন্দা যাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন বলে স্থানীয়দের একাংশের দাবি। তবে সেই চাপের সঙ্গে বাবা-ছেলের মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। পুলিশের প্রাথমিক অনুমান, সঞ্জয় তার বাবাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি পুলিশ অনুমান করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন অশোকনগর থানার পুলিশ।

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক