পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

Share:

  • নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : এবার পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল হাওড়া জেলার উলুবেড়িয়ায়। জানা গিয়েছে, উলুবেড়িয়া ২ নং ব্লকের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা দুরন্ত কাঁড়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার তাকে গ্রেফতার করে রাজাপুর থানার(Rajapur P.S.) পুলিশ। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়।                দুরন্ত এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। সেই সুযোগ কাজে লাগিয়ে সে লক্ষী ভান্ডারের (Laxmi Bhandar)টাকা তুলছিল। উলুবেড়িয়া ২ নং ব্লক প্রশাসন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে এই ঘটনার তদন্তে নেমে দেখা যায় ২০২১ সাল থেকে ২০২৪ সালে পর্যন্ত ওই ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকেছে।

এরপরেই ওই ব্যক্তির নামে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে, ধৃত দুরন্তর দাবি, ‘তার অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে তা জানতেন না। জানার পর ব্যাংকে গিয়ে বন্ধ করে দেন।’ স্থানীয়রা বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছিল। এখন জানাজানি হতে নাম কাটিয়ে বাঁচার চেষ্টা করছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁ বলেন, এইরকম দুর্নীতিপরায়ণ লোকেদের শাস্তির দাবি করছি। আদালতে যাওয়ার সময় ধৃত ব্যক্তি দাবি করেছে ২০১৮ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত। বিজেপির অন্ত: কলহের জেরে বিজেপির কর্মীরাই তাকে এই মামলায় ফাঁসিয়েছে। তবে পুলিশ ধৃত ব্যক্তির বয়ান এবং তার সত্যতা যাচাই করে দেখছে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার