Loading live market data...
Loading active stocks...
Connecting...

জেলাশাসকের বিরুদ্ধে লিফলেট বাঁকুড়া শহরে

জেলাশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লিফলেট পড়ল বাঁকুড়ায়। মঙ্গলবার সাতসকালে বাঁকুড়া শহরজুড়ে ছড়িয়ে পড়ে লিফলেট।

Share:

নিজস্ব প্রতিবেদক: জেলাশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লিফলেট পড়ল বাঁকুড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

 

দুর্নীতির অভিযোগ। তা আবার কি না খোদ জেলাশাসকের বিরুদ্ধে। আর এই অভিযোগে লিফলেট ছড়িয়ে পড়ল বাঁকুড়া শহরজুড়ে। মঙ্গলবার সাতসকালে বাঁকুড়া শহরজুড়ে জেলাশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ছড়িয়ে পড়ল লিফলেট। পথে পড়ে থাকা লিফলেট হাতে তুলে নিয়ে বিস্মিত পথচলতি মানুষ। লিফলেটটির প্রচারে নাম রয়েছে বাঁকুড়া নাগরিক সমাজের। এই ঘটনার খবর যায় বাঁকুড়া সদর থানায়। তড়িঘড়ি তৎপরতা শুরু করে পুলিশ। এরপর লিফলেটগুলি্র উদ্ধার কাজ শুরু করা হয় পুলিশের তরফে। উদ্ধারের পর লিফলেটগুলি ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয়।

 

মঙ্গলবার সকালে বাঁকুড়ার জেলাশাসকের দফতরের বাইরে দেওয়ালে একাধিক লিফলেট পোস্টার আকারে মেরে রাখার পাশাপাশি বহু লিফলেট অফিসের বাইরে ফেলে রাখা হয়। ওই লিফলেটে লেখা রয়েছে, দুর্নীতিবাজ ডিএম ও তোলাবাজ শিক্ষা মিশনের আধিকারিক দূর হটো। বাঁকুড়া নাগরিক সমাজের নামাঙ্কিত এই লিফলেট ছড়াতেই আলোড়ন পড়ে যায়। লিফলেটে শিক্ষা মিশনের এক আধিকারিকের নাম করেও অভিযোগ রয়েছে। অভিযোগ, তাঁর মাধ্যমে প্রশাসনিক সিন্ডিকেটরাজ শুরু করেছেন ডিএম। একাধিক প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে বলে লিফলেটে বলা হয়েছে। কোন কোন প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, তাও নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে ওই প্রচারপত্রে। বাঁকুড়ার নাগরিক সমাজের আরও অভিযোগ, ঠিকাদারদের কাজের বিনিময়ে তোলা দিতে হচ্ছে ওই আধিকারিকদের। শুধু তাই নয়, জেলাশাসকের কাছেও সেই টাকার ভাগ যাচ্ছে বলে লিফলেটে অভিযোগ করা হয়েছে। লিফলেটে স্কুল ইউনিফর্ম, মুকুটমণিপুর, সুস্বাস্থ্য কেন্দ্র এবং স্কুলের কাজে দুর্নীতির অভিযোগ তুলে জনসমক্ষে আনা হয়েছে।

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে

ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

রাজনৈতিক উত্তাপের মাঝে ৩টি নতুন ছবি মুক্তি পাচ্ছে, এই সপ্তাহে কোনটা দেখবেন?

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়