চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গে রবিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি, আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ দিন দুই বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৩০ কিলোমিটার, সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে দক্ষিণের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ,মালদা ,নদিয়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইতে পারে। মালদা ও দুই দিনাজপুরে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে ভারী বৃষ্টি (Rain)হবে।

১০ মে দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা(Orange Alert) জারি করা হয়েছে। ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১০ এবং ১১ মে মাঝারি থেকে ভারী বৃষ্টি পেতে পারে কলকাতা। বুধবার কলকাতার(Kolkata) তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি। মঙ্গলবারের থেকে ২ ডিগ্রি কম।

এই সময়ে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কম। তাপমাত্রা রাজ্যজুড়ে নিম্নমুখী। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রা বাড়ার তেমন আর কোনো আশঙ্কা নেই। আগামী রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমে যাবে। কারণ এই মুহূর্তে বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প আছে তা রবিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। যেহেতু মে মাস, ফলে রবিবারের পর তাপমাত্রা আবারও সামান্য করে বাড়তে থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ