প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক ও সাংসদ

শেষ ইচ্ছা অনুযায়ী প্রাক্তন বিধায়কের দেহ তুলে দেওয়া হবে এনআরএস মেডিক্যাল কলেজে। আলাদা করে চক্ষুদানও করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন প্রাক্তন বাম বিধায়ক (MLA) প্রণব কুমার ভট্টাচার্য। জানা গিয়েছে, তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। হিজলপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর ইচ্ছা অনুযায়ী চোখ দান করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুগলীর প্রাক্তন বাম সাংসদ (MP) রূপচাঁদ পাল। তাঁর বয়স হয়েছিল ৮৪। সোমবার গভীর রাতে অসুস্থ বোধ করেছিলেন তিনি। তারপর সকালে তাঁকে নিয়ে আসা হয়েছিল  কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।

মঙ্গলবার দিন নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন প্রাক্তন বাম বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য। জানা গিয়েছে, ভোর ৩ টা ৪০ নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। তিনি সামলেছেন বিধায়কের পদ। উত্তর ২৪ পরগণা জেলা কমিটির দায়িত্বও সামলেছেন তিনি। তিনি ছিলেন হাবড়া পুরসভার প্রথম উপ প্রধান। তিনিই ছিলেন ওই অঞ্চলের নির্বাচিত পুরসভার প্রথম পুরপ্রধান। তিনি ছিলেন শ্রী চৈতন্য কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। একাধিক কলেজের গভর্নিং বডির সদস্য। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ তুলে দেওয়া হবে এনআরএস মেডিক্যাল কলেজে। আলাদা করে চক্ষুদানও করা হচ্ছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন কলেজ, পুরসভা ও দলীয় অফিসে।

মঙ্গলবার দিন বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকাকালীন প্রয়াত হন প্রাক্তন বাম সাংসদ রূপচাঁদ পাল। তখন সময় সকাল সাড়ে ১১ টা। সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। নৈহাটি ঋষি বঙ্কিম কলেজেও অধ্যাপনা করেছেন তিনি। তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে কলেজ ও বিভিন্ন দলীয় কার্যালয়ে। দুই বাম নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দলে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম