Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিতা আতঙ্কে ঘুম উড়েছে জলপাইগুড়িবাসীর, হামলায় জখম ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : জলপাইগুড়িতে চিতার হানা জখম ৪। রবিবার মহালয়ার ভোররাতে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শোভা বাড়ি গ্রামে হানা দেয় একটি চিতা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যায়, মহলয়া উপলক্ষ্যে  শোভা বাড়ি গ্রামে পিকনিক হচ্ছিল। চা বাগান থেকে একটি চিতা গ্রামে ঢুকে পড়ে। প্রথমে একটি কিশোরের ওপর হামলা চালায়। সকলের চিৎসাক শুনে সেখা থেকে পালিয়ে গৃহস্থের বাড়ির দিকে চলে যায় সে। ভোররাতে শৌচকর্ম করতে গিয়ে চিতার কবলে পড়েন বছর ৬১-র এক বৃদ্ধা। মায়া পাল নামে ওই বৃদ্ধার টুঁটি চেপে ধরে চিতাটি। চিতার হানায় ছটপট করতে থাকেন ওই বৃদ্ধা। এর জেরে শরীরের আরও একাধিক জায়গা থাবা বসিয়ে দেয় চিতাটি। এই বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসে পরিবারের লোকেরা।। চিতার হানায় জখম হন তাঁরাও। মানুষের চিৎকার শুনে লাফ দিয়ে বেরিয়ে চা বাগানের দিকে অন্ধকারে মিশে যায় সে। চিতাবাঘের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, চিতার হানায় যাঁরা জখম হয়েছেন, দ্রুত তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৩জনকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসরাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন বৃদ্ধা মায়া পাল। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ আবার চিতাবাঘ ধরার জন্য দ্রুত খাঁচা পাতার দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মায়া পালকে আক্রমণ করে চিতাটি। তাঁর চিৎকার শুনে সবাই ঘটনাস্থলে হাজির হলে চিতাটি ঘরে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যে গ্রামে পুলিশি টহল বাড়ানো হয়েছে। গোটা গ্রাম চিতা আতঙ্কে ভুগছে।

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের