ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার ও নদিয়া: ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড। এ বছর এ নিয়ে বাগানের একই সেকশন থেকে তিনটি লেপার্ড খাঁচা বন্দি হল। বুধবার বাগানের ৬ নম্বর সেকশনে খাঁচা বন্দি হয় লেপার্ডটি।খবর পেয়ে ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জের(Nilpara Range) বনকর্মীরা। লেপার্ড(Lepard) খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন বন্ধ বাগানের শ্রমিকেরা। কেননা বাগান বন্ধ হওয়ায় পশুপালনই হয়ে উঠেছে বন্ধ বাগানের শ্রমিকদের অন্যতম প্রধান জীবিকা। তবে অভিযোগ, প্রায় দিনই লেপার্ড এসে তাদের গবাদি পশুর ওপর হামলা চালাতো।

ফলে আতংকে ছিলেন বাসিন্দারা।এরপর বুধবার লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিক মহল্লার বাসিন্দার। অপরদিকে, বাগান বন্ধ থাকায় তা ভরে গিয়েছে আগাছায়, যা লেপার্ডের আদর্শ বাসস্থানে পরিণত হয়েছে বলে বনদফতর তরফে জানানো হয়। অন্যদিকে,রাজ্যজুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, আর এরই প্রভাব পড়ল নদিয়ায় শান্তিপুরে আলুর বাজারে(Shantipur Potato Market) । প্রতিদিনই সেই বাজার গুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজার গুলি। বর্তমানে পঞ্চাশ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে। তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। তবে আলু ব্যাবসায়ীরা জানাচ্ছেন, বিগত দিনে তারা ৫ বস্তা করে দিনে আলু বিক্রি করতেন। বর্তমানে আলুর যোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা মানুষ আলু নাম মাত্র কিনছে।

আগে যে ব্যক্তি ২কেজি আলু কিনতেন তারা কিনছেন ২৫০ গ্রাম। ৫০ টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরম নেই বাজারে।খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দুই-একদিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর, আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারন মানুষ, তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের। তবে এই আলুর দাম বাড়ার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন। তারা বলছেন এই ভাবে ৫০ টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের। তবে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের বক্তব্যের পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার