ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: ফের ডুয়ার্সের চা বাগানে খাচাবন্দি লেপার্ড। এবার খাঁচা বসানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই ধরা দিল লেপার্ড। জানা যায়, সোমবার বিকেল ৪ টায় বসানো হয় খাঁচা ।আর সন্ধ্যা ৬ টায় সেই খাঁচায় বন্দি হয় লেপার্ড(Lepard)। ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া (Bhabeshswarpara)এলাকার ঘটনা। গত কয়েকদিন লেপার্ডের আতঙ্কে দিন কাটছিল ওই এলাকার বাসিন্দাদের।শেষমেষ লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, গত তিন দিনে এলাকার ছয়টি ছাগল সাবার করেছে লেপার্ডটি।এমনকি সোমবার সকালেও এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের একটি ছাগলকে মেরে ফেলে লেপার্ড। এলাকায় লাগাতার লেপার্ডের হানায় স্বাভাবিকভাবে আতঙ্কিত ছিল বাসিন্দারা।সোমবার সকালে ঘটনার খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা সেখানে গেলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। বাসিন্দারা দাবী করতে থাকে লেপার্ড ধরতে এলাকার খাঁচা বসানোর।

গ্রামবাসীদের দাবি মেনে সোমবারই বিকেলে এলাকায় ছাগলের টোপ দিয়ে খাঁচা বসায় বন দপ্তর।সেই খাঁচাতেই বন্দি হয় একটি লেপার্ড। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। লেপার্ড খাঁচাবন্দি হতেই বনকর্মীরা খাঁচা সহ লেপার্ডটিকে নিয়ে যায়। জানা গেছে, লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর