ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

মধ্যমগ্রামের স্টার মলে একাধিক নামি রেস্তোরাঁয় খাদ্য দফতরের অভিযান। লাইসেন্স বাতিল হল কয়েকটি রেস্তোরাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রামের স্টার মলে একাধিক নামি রেস্তোরাঁয় খাদ্য দফতরের অভিযান। লাইসেন্স বাতিল হল কয়েকটি রেস্তোরাঁর। বাসি-পচা মাংসের খাবার, আলুতে মেশা নো রঙ-সহ একাধিক অভিযোগে কিছুদিন ধরেই রাজ্যজুড়ে ছোট-বড় রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে খাদ্য দফতর। এই ধরণের খাবার গ্রাহকদের জন্যে অনুপযোগী। বিষাক্ত খাবার খেলেই অসুস্থ হয়ে পড়তে পারেন গ্রাহকরা। এবার সেই অভিযোগের ভিত্তিতে স্টার মলের রেস্তোরাঁগুলিতে অভিযান চালাল খাদ্য দফতর।

অভিযানে উঠে এসেছে, রেস্তোরাঁগুলির খাবারের গুণগত মান ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ। এদিন ফুড সেফটি আধিকারিকরা বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে খাবারের মান, সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় লাইসেন্স খতিয়ে দেখেন। তাতেই কোথাও লাইসেন্স সংক্রান্ত সমস্যা, আবার কোথাও খাবার সংরক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযানের সময় এক রেস্তোরাঁর ফ্রিজে রাখা কাঁচা মাংসে ফাঙ্গাস দেখা যায়। দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার জন্যেই এই মাংসে ফাঙ্গাস ধরেছে, এটাই রান্না করে খাবার হিসেবে পরিবেশন করা হত বলে অভিযোগ।

বিষয়টি ফুড সেফটির নজরে আসতেই রেস্তোরাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয় খাদ্য দফতর। যদিও রেস্তোরাঁর কর্তৃপক্ষের দাবি, অনেকদিনের নয়, বরং দু’দিনের মাংস ফ্রিজে রাখা ছিল কাঁচা অবস্থায়। শেষ পর্যন্ত খাদ্য দফতরের আধিকারিকদের চাপে সেই খাবার ফেলে দেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই বিষয়ে, ফুড সেফটি দফতরের একজন কর্মকর্তা প্রসেনজিৎ বটব্যাল জানিয়েছেন, ‘রেস্তোরাঁর খাবারের গুণগত মান নিয়ে কোনওরকম আপস করা হবে না। নিয়ম না মানলে সংশ্লিষ্ট রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হতে পারে। তবে আজ ফাঙ্গাস থাকা মাংস যে রেস্তোরাঁ থেকে পাওয়া গিয়েছে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। আর সমস্ত রেস্তোরাঁকে টাটকা সবজি, মাংসের খাবার বানিয়ে পরিবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির