‘মদের কারবার বন্ধ হবে না’, সাতসকালে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়

এবার ভোট আবহে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুরের ঘাটবেড়া কেরুয়া অঞ্চলের ঘাটবেড়া গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। বাংলা দখলের লড়াইতে ইতিমধ্যেই নেমে পড়েছে বাংলার তিন প্রধান রাজনৈতিক দল। প্রস্তুতি তুঙ্গে। জেলায় জেলায় চলছে জোরকদমে প্রস্তুতি পর্ব। তিন দলের প্রার্থী তালিকা ঘোষণার পরদিন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব। জেলায় জেলায় জনসভা করে প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভোট আবহে চারিদিকে নানা চাঞ্চল্যের কথাও সামনে আসছে। এবার ভোট আবহে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুরের ঘাটবেড়া কেরুয়া অঞ্চলের ঘাটবেড়া গ্রামে। যেন কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে গেল।

মাওবাদী পোস্টারের মাধ্যমেই বেরিয়ে এলো চোলাই মদ কারবারিদের খোঁজ। সেখানে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, বুধবার (১ এপ্রিল) সকালে ওই গ্রামের তিন ব্যক্তির বাড়ির দেওয়ালে কয়েকটি পোস্টার টাঙানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। যা দেখে স্পষ্ট ওগুলো মাওবাদীদের পোস্টার। পোস্টারে মদ বন্ধ না হওয়ার বিষয়ে হুমকিবার্তা লেখা ছিল। যেখানে লাল হরফে স্পষ্ট লেখা ছিল, ‘আপনাদের সম্পূর্ণ নিবেদন জানাই, ঘাটবেড়া চোলায় মদ বন্ধ হচ্ছে না। আপনারা কি দেখছ নাই? গরীবরা মদ খাওয়া বন্ধ করবে না। ২০২৬ সালে মাওবাদীরা তাণ্ডব চালাবে, মদ বন্ধ হবে না।’ অর্থাৎ পোস্টারে স্পষ্ট বোঝানো হয়েছে যে, চোলাই মদের কারবারি বন্ধ হবেনা। তবে লেখাগুলো স্পষ্ট ছিল না। তবে সাতসকালে এই হুমকিমূলক বার্তা ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা হলধর মন্ডল, অম্বুজ মন্ডল এবং লক্ষণ মন্ডলের বাড়িতে মাওবাদীরা পোস্টার লাগিয়েছেন।

স্থানীয় ব্যক্তিদের কথায়, এই তিনজন ব্যক্তি চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত। সেই কারণেই তাঁদের বাড়ির দেওয়ালে পোস্টার লাগিয় গিয়েছে মাওবাদীরা। এই ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলি খুলে নেয়। বিষয়টি নিয়ে পুরুলিয়ার জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, কিছু পোস্টার উদ্ধার হয়েছে ঠিকই, কিন্তু এলাকায় মাওবাদী পোস্টার হিসেবে আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু এগুলো মাওবাদী পোস্টার নয়। পুলিশ ওই এলাকায় টহলদারি চালাচ্ছে নিয়মিত। কারা এই কাজ করেছে তার জন্য তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টির উপর নজর রেখেছে পুলিশ।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ