মাত্র আড়াই বছরেই মুখে বৈদিক মন্ত্র, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম বালুরঘাটের মেয়ের

পেশায় বিদ্যালয়ের শিক্ষক প্রত্যয়ীর বাবা প্রবীর সরকার বলেন, গত ১৬ জুলাই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র আড়াই। মুখে আধো আধো কথা। আর তাতেই বাজিমাৎ! এই বয়সেই নিজের মেধার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল একরত্তি প্রত্যয়ী সরকার। কী রেকর্ড তার? অনর্গল বলে যেতে পারে বৈদিক মন্ত্র। শুধু তাই নয় জাতীয় স্তোত্রও তার ঠোঁটস্থ। এবাদে শিশুদের বইয়ে থাকা পশু, পাখি, কীটপতঙ্গ, সবজি, ফুল, ফল, ইংরেজি অক্ষর, বাদ্যযন্ত্র, জ্যামিতিক আকার, বৈদ্যুতিন যন্ত্রাংশের নাম অনর্গল বলে ‌যায় বছর আড়াইয়ের প্রত্যয়ী। এরপরেই পরিবারের সদস্যদের মাথায় আসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার। সেইমত ক্লিপ পাঠানো হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (INDIA BOOK OF RECORDS)। সম্প্রতি আসে সুখবর।

বালুরঘাট শহরের উত্তমাশা পাড়ার বাসিন্দা প্রবীর সরকার ও পরিণীতা সরকারের একমাত্র মেয়ে প্রত্যয়ী।  মাত্র আড়াই বছর বয়েসেই নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। দু’বছর বয়স থেকে মা পরিণীতা সরকারের কাছে থেকে পাঠ শুরু প্রত্যয়ীর। কিন্তু এর মধ্যেই বাংলা ইংরেজি ভাষা মিলিয়ে ৫৩টি কবিতা তার মুখস্থ! শুধু তাই নয় বছরের ঋতু, দিন, মাসের নামও মুখস্থ।

পেশায় বিদ্যালয়ের শিক্ষক প্রত্যয়ীর বাবা প্রবীর সরকার বলেন, গত ১৬ জুলাই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে। আর সুখবর আসে গত ২৫ জুলাই। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র সহ মেডেল আসে তাঁদের বাড়িতে। আর তারপরে আপ্লুত একরত্তির পরিবার থেকে এলাকাবাসী। পরিবারের একমাত্র সন্তানের কীর্তিতে আনন্দিত বাবা প্রণব সরকার, মা পরিণীতা সরকার ও দাদু পরিমল সরকার।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক