গাজোলের কদুবাড়ি মোড়ে উড়ালপুল নির্মাণের দাবি স্থানীয়দের

যানজট কমাতে এবং পথে দুর্ঘটনা রুখতে উড়ালপুল নির্মাণের দাবি করলেন মালদহ জেলার গাজোল ব্লকের মানুষজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যানজট কমাতে এবং পথে দুর্ঘটনা রুখতে উড়ালপুল নির্মাণের দাবি করলেন মালদহ জেলার গাজোল ব্লকের মানুষজন। দীর্ঘদিন ধরে মালদহ জেলার গাজোল ব্লকের ৩৪ নং জাতীয় সড়কের কদুবাড়ি চৌমাথা মোড়ে উড়ালপুলের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। স্থানীয় পঞ্চায়েত সমিতিও সাধারণ মানুষের এই দাবিকে সমর্থন জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ৩৪ নং জাতীয় সড়কের ব্যস্ততম কদুবাড়ি চৌমাথা মোড়ে মাঝেমধ্যেই ঘটে ছোটবড় দুর্ঘটনা। তার জেরে মত্যুর ঘটনাও ঘটে। তাই পথচারীদের সুরক্ষার স্বার্থে উড়ালপুলের প্রয়োজন বলে দাবি তাদের। এই উড়ালপুল হলে দুর্ঘটনার সংখ্যা কমার পাশাপাশি এলাকার স্কুল পড়ুয়া, ব্যবসায়ী, নিত্যদিনের অফিসযাত্রীদেরও সুবিধা হবে বলে মনে করছেন তারা। গাজোল সদরের জাতীয় সড়কের জনবহুল কদুবাড়ি মোড় থেকে শিলিগুড়ি, কলকাতা সব রুটের গাড়ি যায়।

সাধারণ মানুষের এই দাবিকে সমর্থন জানিয়েছে গাজোল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি জয়ন্ত কুমার ঘোষ। তিনি জানান,  ব্লকের কদুবাড়ি মোড়ে অনেক দুর্ঘটনা ঘটে। এর আগে খোদ পুলিশের গাড়িও দুর্ঘটনার শিকার হয়। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড় নিয়ে চিন্তিত স্থানীয়রা। তাই সকলের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়ানোর স্বার্থে এই উড়ালপুলের প্রয়োজন রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি। উড়ালপুল নির্মাণ করার জন্য পঞ্চায়েত সমিতির তরফে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি। স্থানীয় এক শিক্ষক মহম্মদ আব্দুল এই দাবি নিয়ে জানান, বহু স্কুল ও দোকান রয়েছে এলাকায়। বহু শিক্ষক, পড়ুয়া, ক্রেতার সড়ক পার হতে অনেক সমস্যা হয়। সেজন্য উড়ালপুলের প্রয়োজন। বিষয়টি সড়ক কর্তৃপক্ষকে ভেবে দেখার আবেদন জানান তিনি।

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের