এই মুহূর্তে

৬ বাংলাদেশি পাচারকারিকে গণপিটুনি স্থানীয়দের, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙা : সীমান্তে গরুপাচারের অভিযোগে ৬জন বাংলাদেশিকে গণপিটুনি দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

বহুদিন ধরে সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগ চলছিল। মঙ্গলবার সকালে মাথাভাঙা-১ ব্লকের বৈরাগিরহাটের জমিরডাঙা এলাকায় ৬ জন গরু পাচারকারীকে হাতেনাতে ধরে এলাকাবাসী। অনেকদিন ধরে স্থানীয়দের অভিযোগ ছিল। মঙ্গলবার আগে থেকে ওৎ পেতে রেখেছিল স্থানীয়রা। এদিন সকালে গরু পাচার করার চেষ্টা করছিল অভিযুক্ত ৬জন। সঙ্গে সঙ্গে তাঁদের আটকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর পুলিশের হাতে তাদের তুলে দেন এলাকাবাসীরা। পুলিশ সূত্রে খবর, ৬ জনই বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।

স্থানীয়রা অভিযোগ জানিয়েছে, মাঝে মধ্যেই খেত নষ্ট করে পাচারকারীরা সীমান্ত দিয়ে গরু পাচার করে। এবার নিজেরাই তাদের ধরতে উদ্যোগী হয়েছে তাঁরা। সকালে তাঁদের ধরে গণপিটুনি দেয়। বেধড়ক মারধর করার জেরে গুরুতর জখম হয়ে পড়ে তারা। সুস্থ হওয়ার পরে তাদের গ্রেফতার করা হতে পারে। অভিযোগ, সীমান্ত দিয়ে রাতের অন্ধকারকে হাতিয়ার করে পাচারের ঘটনা ঘটে। বিএসএফ-র চোখ এড়িয়ে কী করে এই ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যসরকারকে বার বার দায়ী করে, কিন্তু পাচার রুখতে কতটা তৎপর কেন্দ্রীয় সরকার? মাঝে মধ্যে গরু পাচারের অভিযোগে ধরা পড়ে পাচারকারীরা। কিন্তু তারপরেও কেন বন্ধ করা যাচ্ছে না ? উঠছে প্রশ্ন। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ