লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাথায় হাত পড়েছে শতাধিক ব্যবসায়ীর। দীর্ঘদিন ধরে ৬ নম্বর জাতীয় সড়কের(6 National High Way) পাশে গড়ে ওঠা প্রায় ১৫০টি ছোট-বড় দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।দোকানদারদের কর্তব্য, হঠাৎ করেই তাঁদের জানানো হয়েছে যে ফুটপাত ও জাতীয় সড়কের ধারে থাকা দোকানগুলি অবৈধ। সেই কারণে দোকান সরিয়ে নেওয়ার নোটিস দেওয়া হয়েছে। নোটিস(Notice) পাওয়ার পর থেকেই সোমবার সকাল থেকে বহু ব্যবসায়ী নিজেদের দোকান ভাঙার কাজ শুরু করেন। এদিকে দোকান সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জেসিবি(JCB) মেশিনও ঘটনাস্থলে আনা হয়েছে।

এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তাঁরা। তাই উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ব্যবসায়ীদের বক্তব্য, লোধাশুলি বাসস্ট্যান্ড এলাকায় থাকা হোটেল, খাবারের দোকানসহ বিভিন্ন পরিষেবা কেন্দ্র ভেঙে দেওয়া হলে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন না, সমস্যায় পড়বেন প্রতিদিনের যাত্রী ও পথচারীরাও। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা খাবার ও প্রয়োজনীয় পরিষেবার জন্য এই দোকানগুলির উপর নির্ভরশীল। উচ্ছেদ অভিযানের ফলে এলাকার বহু পরিবারের রুজি-রুটির ওপর সাময়িক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।

তাই পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ইতিমধ্যেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। ব্যবসায়ীদের সাথে কথা বলছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বর্তমানে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সব বেআইনি দোকান ঘর গুলিতে অবৈধ মদ বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। আবার কোথাও কোথাও অসামাজিক আরও নানা ধরনের কাজ হয়। তাই পরিবেশ সুস্থ রাখতে জাতীয় সড়কের ধরে থাকা এই সকল বেআইনি দোকানঘরগুলি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর