বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া রান্নার গ্যাস বন্ধ,  বিপাকে গ্রাহকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বায়োমেট্রিক ভেরিফিকেশন না হওয়ায় বুকিং থাকা সত্ত্বেও ফিরে গিয়েছে রান্নার গ্যাস। আর এতেই চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, আগাম নোটিশ না দিয়েই গ্যাস ফিরে গিয়েছে। সাফ জানানো হয়েছে,   বায়োমেট্রিক করার পরই সিলিন্ডার পাওয়া যাবে।

কাজের জন্য অনেকেই বাইরে থাকেন। বাড়িতে তাঁদের নামেই গ্যাস। কিন্তু বাইরে থাকায় এসে বায়োমেট্রিক দিতে না পারায় পরিবারের লোকজন সমস্যায় পড়েছেন। গ্যাস সংস্থাগুলির দাবি, বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য গ্রাহকদের প্রায় এক বছর সময় দেওয়া হয়েছে। একাধিকবার তাঁদের সচেতন করা হয়েছে। কিন্তু তারপরেও কাজটি সম্পন্ন করেননি অনেকেই। ফোনে অ্যাপের মাধ্যমেও বায়োমেট্রিক করা সম্ভব, কিন্তু তারপরেও সেই কাজ করেননি। অ্যাপ থেকে যে কোউ বায়োমেট্রিক করতে পারবেন। সেখানে সমস্যা হোয়ার কথা নয়। বািরে থাকলেও ফোনের মাধ্যমেই সেই কাজ সম্পন্ন হবে। তারপরেও ভেরিফিকেশন হয়নি।

সূত্রের খবর, বর্ধমানের খোসবাগানে সিলিন্ডার নিতে গিয়েছিলেন এক গ্রাহক। তিনিই জানান, কোনও নোটিশ পাননি। তাঁর স্বামীর নামে গ্যাস। বুকিং করা সত্ত্বেও ডেলিভারি করা হচ্ছে না গ্যাস সিলিন্ডার। তাঁদের অভিযোগ, বায়োমেট্রিক করা বাধ্যতামূলক এটা কখনোই বলা হয়নি। নির্ধারিত সময় কবে শেষ, তাও জানানো হয়নি।

রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিক বলেন, সম্প্রতি উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিয়ে সমীক্ষায় জানা গিয়েছে, বহু উপভোক্তার ভর্তুকির টাকা যাচ্ছে। কিন্তু তাঁরা সিলিন্ডার নিচ্ছেন না। একমাত্র বায়োমেট্রিকের মাধ্যমেই উপভোক্তার সংখ্যা কত জানা যাবে। বায়োমেট্রিক চালু হলে ভুয়ো উপভোক্তা থাকবে না। ডিলারের অফিসে গেলে বায়োমেট্রিক হয়ে যাবে। গ্রাহকদের অভিযোগ, অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কারো বাড়িতে একটি সিলিন্ডার থাকলে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বুকিং বাতিল করার আগে বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে লাগাতার প্রচার করা দরকার। বুকিং করা সত্ত্বেও রান্নার গ্যাস ডেলিভারি হচ্ছে না বলে অভিযোগ তুলছেন অনেকেই।

 

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা