মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথিতে বিশেষ শোভাযাত্রা, জয়রামবাটিতে ভক্তদের ঢল, শ্রদ্ধা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম জন্মতিথি পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে উত্তর কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়িতে সকাল থেকেই শুরু হয়েছে মঙ্গল আরতি, বিশেষ পূজা পাঠ, হোম, বৈদিক মন্ত্র উচ্চারণ–সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। মায়ের বাড়ি থেকে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আর তাই সকাল থেকেই সেখানে বহু ভক্তদের সমবেত হতে দেখা গিয়েছে। এই দিনটিতে সকালেই সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রদ্ধার্ঘ্য।

এদিকে মা সারদার জন্মদিবসে জয়রামবাটি মাতৃ মন্দিরে এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। আর সেখানে ইতিমধ্যেই শুরু হয়েছে সারদা মেলা। যে সব ভক্তরা এখানে আসবেন তাঁরা ওই মেলায় যোগ দিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। বিপুল পরিমাণ মানুষ আজ এসেছেন বাগবাজার, দক্ষিণেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর এবং বেলুড় মঠে। ভক্তদের ঢল সামলাতে সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পুজো দেওয়া থেকে শুরু করে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই পুণ্য দিনে নাম–সংকীর্তনে মেতে উঠেছেন অগুনতি ভক্তরা।

অন্যদিকে বেলুড় মঠে ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মা সারদার জন্মতিথি পালিত হচ্ছে। আর কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রে উদযাপিত হচ্ছে মা সারদার জন্মতিথি। একই ভাবে দক্ষিণেশ্বরে সারদা মঠে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মা সারদার জন্ম তিথি। এই জন্মতিথি বৃহস্পতিবার পড়ে যাওয়ায় আরও বেশি করে ভক্তদের সমাগম হয়েছে। সব মিলিয়ে একটা ধর্মীয় বাতাবরণ তৈরি হয়েছে।
এই দিনটিকে সামনে রেখে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌শ্রীশ্রীমা সারদার পুণ্য জন্মতিথিতে তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। তিনি আমাদের কাছে পবিত্রতা, সহনশীলতা এবং মাতৃত্বের এক জীবন্ত প্রতীক। আমরা গর্বিত, আমাদের সরকার বাগবাজারে তাঁর স্মৃতি বিজড়িত ভবনের আমূল সংস্কার করতে পেরেছে। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে কেন্দ্র আছে, সেখানে আমাদের উদ্যোগে একটি অতিথিশালা (সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র), একটি ওপেন পার্কিং জোন–সহ নানা কাজ করে দেওয়া হচ্ছে।’‌

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে