Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডিমডিমা চা বাগানে আড়াই মাসের বকেয়া বেতন: ফ্যাক্টরির সামনে বিক্ষোভে শ্রমিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মাদারিহাট: আড়াই মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদারিহাট ব্লকের(Madarihat Block) ডিমডিমা চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে ফ্যাক্টরির সামনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।শ্রমিকদের অভিযোগ, একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। সংসার চালানো তো দূরের কথা, প্রতিদিনের খাবারের জোগান করতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এক শ্রমিক।একইসঙ্গে শ্রমিকদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কিছুদিন চললে তাঁদের টিকে থাকাই দুষ্কর হয়ে উঠবে। তাই তাঁদের একটাই দাবি— দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক।

প্রশাসনের তরফ থেকেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত শ্রমিকরা।চা বাগানের এই সংকট ঘিরে উদ্বেগে রয়েছেন স্থানীয় মানুষজনও। চা বাগানের শ্রমিকদের অভিযোগ বেতন গত আড়াই মাস ধরে তারা পাচ্ছেন না। তার সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের টাকা ও জমা পড়ছে না। খালি পেটে তারা কতদিন চা বাগানে কাজ করবেন। তাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের স্কুলের পড়ার খরচ তারা জোগাতে পারছেন না।

বারবার কর্তৃপক্ষকে জানিও কোন সদুত্তর না মেলায় তারা বাধ্য হয়ে চা বাগানে উৎপাদন বন্ধ করে দিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের বকেয়া না মেটালে তারা কিছুতেই চা বাগানে কাজে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।চা বাগানের(Tea Garden) গেটে হাতে পোস্ট লিখে দাবি মেটানোর আর্জি জানিয়ে বসে রয়েছেন বিক্ষোভরত পুরুষ ও মহিলা শ্রমিকরা। প্রতিনিয়ত গেট মিটিং- এর মাধ্যমে তারা নিজেদের দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার