বাড়ি ফাঁকা, বুনিয়াদপুরে ঘরে ঢুকে মেয়েকে দেখেই ভয় পেয়ে চিৎকার মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত ছাত্রীর নাম রূপা দাস (১৬)। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড, সরাই কাশিমপুর এলাকার বাসিন্দা সে।

বাড়ির কাছেই বাসন্তী পুজো চলছিল। মৃতার মা পুজোর জায়গায় গিয়েছিলেন। পুজো উপলক্ষে সেখানে পুতুলনাচেরও আয়োজন করা হয়েছিল। পুজো দিয়ে সেখানে পুতুল নাচ দেখতে গিয়েছিলেন। কিন্তু বাড়িতে মেয়ে যে কোনো বিপদ ঘটিয়ে রাখবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেন নি মা। পুতুল নাচ দেখে বাড়ি ফিরতেই ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান।

ঘটনার সময় বাড়ি পুরো ফাঁকা ছিল বলে জানা গিয়েছে। মেয়ের ঝুলন্ত দেহ দেখে চিৎকার শুরু করেন মা। তার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরাই এসে প্রথমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে বংশীহারী থানাযর পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার রূপার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।

মাধ্যমিক পরীক্ষার্থী রূপা আচমকা কেন আত্মহত্যা করতে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। তার মৃত্যুর পেছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পরিবার এবং প্রতিবেশীরা কেউই মৃত্যুর কারণ বুঝে উঠতে পারছেন না। পরিবার সূত্রে খবর, পড়াশোনায় রূপা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে।

পুলিশ সূত্রে খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে দানা বাঁধছে রহস্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা বিষয় জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!