‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্যপ্রভাতে পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করতে নবদ্বীপ থেকে শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে দেখা গেল পুণ্যার্থীদের ভিড়। তিল, কুশ ও গঙ্গাজল দিয়ে চিরাচরিত রীতি মেনে পূর্বপুরুষদের উদ্দেশে জল অর্পণ করলেন বহু মানুষ। ধর্মীয় আচার, পারিবারিক বিশ্বাস এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধায় এ দিন সকাল থেকেই মুখর হয়ে ওঠে গঙ্গার বিভিন্ন ঘাট।

নবদ্বীপে সকাল থেকেই ফাসিতলা, দণ্ডপাণিতলা, শ্রীবাস অঙ্গন সংলগ্ন ঘাট এবং রানির ঘাটে তর্পণ করতে ভিড় করেন বহু মানুষ। গঙ্গার জলে নেমে পুরোহিতের নির্দেশ মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তর্পণ করেন অনেকে। কেউ আবার প্রয়াত বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের স্মরণ করে জল নিবেদন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে ঘাটে বাড়তে থাকে ভিড়। শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত নবদ্বীপে প্রতি বছরই মহালয়ায় দূরদূরান্ত থেকে বহু মানুষ তর্পণের জন্য আসেন। তর্পণকে কেন্দ্র করে ঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। গঙ্গায় কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য রাখা হয়েছিল স্পিডবোট। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়।

আরও পড়ুনঃ মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের নানা বাবার ঘাটেও মহালয়ার সকালে নামে মানুষের ঢল। ভোর থেকেই পূর্বপুরুষদের উদ্দেশে জলদান ও পিণ্ডদানের জন্য গঙ্গার ঘাটে জমায়েত করেন বহু মানুষ। ভিড় সামলাতে মোতায়েন করা হয় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সকালে নানা বাবার ঘাটে যান জগদ্দল কেন্দ্রের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। তিনি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা এবং পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। সব মিলিয়ে, মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের মধ্য দিয়ে একদিকে যেমন পূর্বপুরুষদের স্মরণ করা হল, তেমনই অন্যদিকে দেবীপক্ষকে স্বাগত জানিয়ে শুরু হল বাঙালির দুর্গাপুজোর প্রতীক্ষা।

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

দিল্লি বিমানবন্দরে নামতেই সিজেপি প্রধান অভিজিৎ দীপক সহ ককরোচ নেতাদের আটক করল পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের