মাহেশে ৬২৭ বছরের রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ

৬২৭ বছরে পা রাখল মাহেশের রথযাত্রা। এদিন সকাল থেকেই সেই রথযাত্রা উৎসবে সামিল হতে লাখো মানুষ হাজির হয়েছে শ্রীরামপুরের বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরীর পরে দেশের সব থেকে প্রাচীন ও সর্ববৃহৎ রথযাত্রা আয়োজিত হয়ে আসছে এই বাংলার(Bengal) বুকে। হুগলি(Hooghly) জেলার শ্রীরামপুরের(Sreerampur) বুকে মাহেশের(Mahesh) সেই রথযাত্রা(Ratha Jatra) এবার ৬২৭ বছরে পা রাখল। প্রতি বছর এই রথযাত্রায় অংশ নিতে, রথের রশি টানতে, প্রভু জগন্নাথের দর্শন করতে লাখো লাখো মানুষ ছুটে আসেন এখানে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিন সকাল থেকেই হাজারো মানুষের ভিড় জমতে শুরু করেছে শ্রীরামপুরে জি টি রোডের ধারে। স্নানযাত্রার পরে গত দু’দিন ধরে জগন্নাথের নবযৌবন উৎসব হয়েছে। সোমবার এই উৎসবকে ঘিরে মাহেশের পূণ্যতীর্থে ছিল ব্যাপক ভিড়। এদিন সেই ভিড় কয় লাখে গিয়ে পৌঁছায় সেটাই দেখার।

আরও পড়ুন কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, রায় সুপ্রিম কোর্টের

এবারে মাহেশের বুকে রথযাত্রার জন্য অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা থাকছে যথেষ্টই। সেই মোতাবেক প্রশাসন, পুলিশ(Police) ও মাহেশ রথযাত্রা কমিটির তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব সুষ্ঠু ভাবে পালন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে মাহেশ ও আশেপাশের এলাকায়। জগন্নাথ মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি পর্যন্ত জিটি রোড ধরে যাত্রাপথে ভিড়ে নজরদারির জন্য ৫টির বেশি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সেখান থেকেই পুলিশ ভিড়ের ওপর নজরদারি চালাচ্ছে। পুলিশের নজর থাকছে বিভিন্ন বাড়ির ছাদের ওপর থেকেও। কার্যত নিরাপত্তা ব্যবস্থা যথাসম্ভব নিশ্ছিদ্র করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত বছরের মতো সিসিটিভি-ও থাকছে। তা ছাড়াও, এ বার বাইনোকুলারে পুলিশ চোখ রাখবে। যথেষ্ট সংখ্যায় মহিলা পুলিশও রাখা হয়েছে যাতে প্রয়োজন পড়লেই বা বেচাল দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন রাজ্যবাসীকে রথের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

এদিন সকাল থেকেই জি টি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। উত্তর ২৪ পরগনা থেকে যেহেতু বহু মানুষ জলপথে মাহেশে আসেন রথ দেখতে সেই কারণে গঙ্গার বিভিন্ন ঘাটে পুলিশ রাখা হয়েছে। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা দলও। রেল স্টেশনেও পুলিশ বাহিনী থাকছে। মাহেশের রথযাত্রা বেশ ঐতিহ্যবাহী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে রামকৃষ্ণদেবের কথায় ওই রথযাত্রার অতীত পাওয়া যায়। রামকৃষ্ণদেব নিজেও মাহেশে এসেছিলেন। সেই পূণ্যভূমিতেই এদিন আবারও গড়াবে রথের চাকা। মাহেশে নতুন মূর্তি তৈরি হয় না। একই মূর্তিতে এবার ৬২৭ বছরের রথযাত্রা হবে। রবিবার ও সোমবার নবযৌবন উৎসব হয়েছে। ৫৬ রকম ভোগ সহ নানা আচার পালন করা হয়েছে।

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১