মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল জিন্স তৈরির কারখানা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আসুতি কালিতলা থানার অন্তর্গত চট্টা ফোর্ট এলাকায় অবস্থিত একটি জিন্স উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। মৃতের নাম অশোক শহীস (৪০)।

জানা গিয়েছে, সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ কারখানার বয়লারে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই গুরুতর জখম হন অশোক শহীস। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আসুতি কালিতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে কারখানার সমস্ত শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয়। পাশাপাশি গোটা কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ। ঠিক কী কারণে বয়লার বিস্ফোরণ ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার পর চট্টা ফোর্ট এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারখানায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির