মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা। ।ধরে ফেলে গণধোলাই ক্ষিপ্ত গ্রামবাসীর। মহিষাদল থানার পুলিশের হাতে আটক ওই যুবক।স্কুলে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক ছিল না, আর তাই রাস্তায় জল ভরতে গিয়েছিল দুই ছাত্রী। সেই সময়ই মদ্যপ অবস্থায় দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে এক অজ্ঞাত পরিচয় যুবক। এমনটাই অভিযোগ ঘটনাটি ঘটে মহিষাদলের(Mahishadal) রাজারামপুর পশ্চিম পল্লী যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের কাছে। দুই ছাত্রীর চিৎকার শুনে মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা জড়ো হয়ে যায়। ক্ষিপ্ত গ্রামবাসীরা মারধর(Lynching) করে ঐ অজ্ঞাত পরিচয় যুবককে।

তবে ওই যুবকের দাবি তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন।ওই দুই ছাত্রী রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার জন্য তিনি রাস্তা থেকে নেমে যেতে বলেন। সেই সময় আশেপাশে থাকা লোকেরা তাকে অপহরণকারীর তকমা দেন। তবে ওই যুবক জানান, তার বাড়ি পূর্ব মেদিনীপুরের বাবত্যায়।এমনকি নন্দকুমারের বিধায়কের (MLA Nandakumar)বাড়ির পাশের বাড়ি বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে মহিষাদল থানার পুলিশ। ফের জেলায় জেলায় ছেলে ধরা গুজব ছড়াতে শুরু করেছে।

একে কেন্দ্র করে বহু জায়গায় গণপ্রহারের ঘটনা ঘটছে। অনেক জায়গায় পুলিশ যাকে গণপ্রহার করা হচ্ছে তাঁকে উদ্ধার করতে গিয়ে জনরোষের শিকার হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ফের জেলায় জেলায় সাধারণ মানুষকে ছেলে ধরা গুজব থেকে সতর্ক থাকতে প্রচার চালানো হচ্ছে।যে দুই ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল তাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছে তদন্তকারী অফিসার।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?