প্রাচীন শিল্পকর্মকে তুলে এনে গ্রামের মহিলারাই এখন থিম মেকার

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: মণ্ডপশিল্প দেখিয়েছে পথ।মহিলারাই এগিয়ে এসেছেন থিম তৈরির কাজে।প্রশস্ত হয়েছে রোজগারের পথ।সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মনে থিমের প্যান্ডেল বা মণ্ডপ।বর্তমান সময়ে থিমের প্যান্ডেলের চাহিদা তুঙ্গে।এই মণ্ডপ তৈরীর কাজ বছরের একটা সময় নয়, সারা বছর ধরে মণ্ডপের ছোট ছোট অংশ বানানো হয়। ফলে মহিষাদলের (Mahishadal)বিভিন্ন গ্রামের গৃহবধূ সহ অন্যান্য মহিলারা এই থিম মণ্ডপশিল্পের মাধ্যমে খুঁজে নিয়েছে রোজকারের পথ। মহিষাদলের চন্দন মাইতি একজন থিম মেকার।থিমের কাজে তিনি তুলে এনেছেন “ডোকরা শিল্পকে”।

ডোকরা (Dokra)শিল্প হলো প্রাচীন একটি শিল্প যা প্রায় ৪০০০ বছর পুরোনো।এবং এর নিদর্শন পাওয়া যায় প্রাচীন সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে।বর্তমান কালে এই শিল্প বর্ধমান ,বাঁকুড়া, পুরুলিয়াতে খুবই জনপ্রিয়।এই ডোকরা শিল্প দিয়েই থিম তৈরি করে মণ্ডপ সজ্জার কাজ করে চলেছেন মহিষাদলের একাধিক গ্রামের মহিলারাই।মহিলারা জানাচ্ছেন বিগত ৩-৪ বছর ধরে তারা এইকাজ করো চলেছেন।সকালে বাড়ি সামলে তারা চলে আসেন ওয়ার্কশপ এ,বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা অব্দি কাজ করেন,ফের বাড়ি ফিরে তারা সংসারের বাকি কাজ সামলান।

এতে যেমন আর্থিক স্বচ্ছন্দ আসে তেমনি স্বাবলম্বী হওয়ায় মানসিক শান্তি ও মেলে। থিম মেকার চন্দন মাইতি জানান তার ওয়ার্কশপ(Workshop) এ প্রায় ১৮ জন মহিলা কাজ করেন।এই কাজ জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় মণ্ডপ সজ্জার জন্যে।আগে খারাপ সময় কাটলেও এখন সুদিন ফিরেছে। রয়েছে প্রচুর কাজের অর্ডার।তাই একটুও সময় অপচয় না করে কাজ করে চলেছেন শিল্পীরা।শুধু পূজা নয়,পূজার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে থিমের কাজ সমাদৃত। ফলে মহিলারা বছরের প্রায় সব দিনই ব্যস্ত থাকেন কাজে।

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত