মহিষাদলে সমবায় ভোটে উড়ল সবুজ আবির, বিজেপির ঘাঁটিতে তৃণমূলের জয়

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: এ যেন পদ্ম বনে ঘাসফুলের হানা। সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও সমবায়ের বোর্ড দখল করল তৃণমূল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের(Mahishadal Block) লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের চকগাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়। যার মোট আসন সংখ্যা ছিল ৪৪টি। যার মধ্যে তৃণমূল সমর্থীত প্রার্থীরা পায় ২৮ টি আসন, বিজেপি পায় ১৫ টি এবং সিপিএম ও কংগ্রেস জোট ১ টি।

সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সমবায়ের বোর্ড দখল করল তৃণমূল। লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। লোকসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি ভালো ফল করেছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবারের নির্বাচনে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাতেও জয়ী হলো তৃণমূল(TMC)।এদিন সমবায়ের নির্বাচনকে(Samabay Election) কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। রাজনৈতিক গন্ডগোল এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ১০৯০টি। যার মধ্যে ভোট পড়ে ৮৮৯ টি। ফল প্রকাশের পর তৃণমূল ও বিজেপির জয়ের উল্লাসে মেতে ওঠে। এই সমবায় আগে তৃণমূলের দখলে ছিলো। আবারও তাদের দখলে থাকল।

তমলুক সাংগঠনিক জেলার সদস্য বিশ্বনাথ ব্যানার্জি জানান, ” এই সমবায়ের একটিও আসনে আমাদের প্রার্থীরা ছিলোনা। প্রথমবার ১৫ টি আসনে জয়লাভ করেছে। এইবার খেলা হবে।”মহিষাদলের তৃণমূলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, ” বিজেপি অভিযোগ করে থাকে তৃণমূল জোর করে সমবায়ে জয়লাভ করে।গণতান্ত্রিক ভাবে নির্বাচন হয়েছে বলেই ওরা আসন পেয়েছে। গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পর এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যার ফল এই সমবায় নির্বাচনে আমাদের সমর্থীত প্রার্থীরা।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন