Loading live market data...
Loading active stocks...
Connecting...

৮ বছর পরে অবশেষে গ্রেফতার SI অমিতাভ মালিক খুনের মূল অভিযুক্ত

২০১৭ সালে দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের হিংসাত্মক আক্রমণ চলাকালীন তাঁর ডেরায় রেড করতে গিয়ে গুরুংবাহিনীর গুলিবর্ষণে নিহত হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৭ সালে দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের হিংসাত্মক আক্রমণ চলাকালীন তাঁর ডেরায় রেড করতে গিয়ে গুরুংবাহিনীর গুলিবর্ষণে নিহত হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। এরপর কেটে গিয়েছে ৮ বছর। অবশেষে অমিতাভ মালিককে খুনের অভিযোগে গ্রেফতার করা হল বিমল গুরুংয়ের প্রাক্তন অনুগামী প্রকাশ গুরুং-কে। সেই সময় প্রকাশ প্রকাশ গুরুং বিমল গুরুং অনুগামী হলেও বর্তমানে তিনি অজয় এডওয়ার্ডের নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।

অবশ্য অনেক আগেই প্রকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু আজ তাঁর জামিন নাকচ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দার্জিলিং আদালত। এই মামলায় জড়িত থাকার অভিযোগে আরও ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্টে তাঁদের জামিন মঞ্জুর করেছে।

একই মামলায় বিমল গুরুংয়েরও আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। ২০১৭ সালে দার্জিলিংকে গোর্খাল্যান্ড করার দাবিতে বিমল গুরুংয়ের (Bimal Gurung) নেতৃত্বে জিটিএ প্রত্যাখ্যান করে হিংসাত্মক আন্দোলন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাদের এই আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে যায় পাহাড়। সেই সময়ে বিমল গুরুং পলাতক ছিলেন। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ২০১৭ সালের ১৩ অক্টোবর বিমল গুরুংকে ধরতে তাঁর গোপন ডেরায় হানা দেয় দার্জিলিং থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরেই গুরুংবাহিনী এবং পুলিশের মধ্যে চলে ব্যাপক গুলিবৃষ্টি। তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যান সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। সেই সময় দার্জিলিং সদর থানায় পোস্টিং ছিল তাঁর।

তাঁর মৃত্যুর খবরে গোটা রাজ্য মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। তাঁর বাড়ি মধ্যমগ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডে। তবে পুলিশ আধিকারিকের মৃত্যুর পর আন্দোলন দমন করেন রাজ্য সরকার। এই ঘটনায় মূল অভিযুক্ত মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের পাশাপাশি ছিলেন প্রকাশ গুরুংও। জড়িত রয়েছেন মোর্চা দলের আরও কয়েকজন নেতা। সেই মামলার ভিত্তিতে অবশেষে গ্রেফতার হলেন প্রকাশ গুরুং। প্রমাণিত হয়, তাঁর ছোড়া গুলিতেই মারা গিয়েছেন অমিতাভ মালিক।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর