সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

Share:

নিজস্ব প্রতিনিধি,মালতিপুর: কেন্দ্রীয় শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুল রহিম বক্সি(Abdul Rahim Bakshi)। শুধু তাই নয়, বিজেপি নেতারা এলাকায় ঘোরাফেরা করলে তাদের কান কাটারও নিদান দিলেন। রবিবার বিকেলে মালদার মালতিপুর বিধানসভায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের সভায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে।

তাঁর দাবি, বিজেপির নেতা এলাকার সম্প্রীতি নষ্ট করছেন। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন ।মূলত শনিবার সন্ধ্যায় বিরসা মুন্ডার ১৫০তম জম্ম শতবর্ষে মালতিপুর বিধানসভা(Malatipur Assembly) জিতারপুর গ্রামে আয়োজিত এক মেলাতে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar)। আর তার সফরকে ঘিরেই এমন বিতর্ক মন্তব্য করেন জেলা সভাপতি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল রহিম বক্সি বলেন, পূর্বে এলাকায় কেউ অপরাধ করলে, সমাজে তাকে চিহ্নিত করে কান কেটে নেওয়ার প্রচলন ছিল। ঠিক একই ভাবে এলাকায় গিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বিজেপির নেতারা।

তাদের যাতে চেনা যায়, তাই সাধারণ মানুষকে সেই অপরাধীদের কান কেটে নেওয়ার কথা বলেছি। পাল্টা বিজেপির মালদা উত্তরের সাধারণ সম্পাদক অভিষেক সিংহনিয়া বলেন, ভোটের মুখে বাজার গরম করতেই এমন অবাঞ্ছিত বক্তব্য রাখছেন রহিম। তিনি অস্থিত্ব সঙ্কটে রয়েছেন। তাই এই ধরনের বাক্য ব্যবহার করছেন।এর আগেও একাধিকবার মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সির বিতর্কিত মন্তব্য করেছেন প্রকাশ্যে। কু -কথা বলতে অভ্যস্ত মালতিপুরের বিধায়ককের বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির