মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরাতন মালদহ: দশ বছরের নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পুরাতন মালদহর একটি গ্রামের ঘটনা। ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি ছাগল আনতে গিয়েছিল মাঠে। ঠিক ওই সময় নাবালিকা মেয়েকে একা পেয়ে নির্জন মাঠে টানা হিঁচড়া করে এক যুবক। তাঁর জামা ছিঁড়ে দেয়। ধর্ষনের চেষ্টা করে। ওই নাবালিকা চিৎকার করলে যুবকটি ভয় পেয়ে পালিয়ে যায়।অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জয় হেমব্রম(Sanjay Hembram) (২৭)।

এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বা অভিযুক্তের দাবি, সে আমার আত্মীয় হয়। কিন্তু নাবালিকার পরিবার সেটা অস্বীকার করেছেন। প্রতিবেশী হয় বলে তাঁরা জানিয়েছেন। পুলিশ পসকো আইনে মামলা রুজু করেছে। ওই নাবালিকার গোপন জবানবন্দি আদালতে রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই নাবালিকার ছেঁড়া জামাটি তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ। যার বিরুদ্ধে অভিযোগ সেই ধৃত যুবককে শুক্রবার দুপুরে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে,মালদার মানিকচকের গোপালপুরে গঙ্গায় ডুবে তিনজন নাবালিকার মৃত্যুতে তাদের শোক-সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।

শুক্রবার তিনি মৃত তিন নাবালিকার বাড়ি গিয়ে ওই তিন পরিবারবর্গকে সান্ত্বনা-সমবেদনা জানিয়ে দলের তরফে তুলে দিলেন কিছু আর্থিক সাহায্য-সহযোগিতা। উল্লেখ্য, গত সোমবার মানিকচকের গোপালপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে যায় তিনজন নাবালিকা। গঙ্গায় তলিয়ে যাওয়ার একদিন পর গঙ্গা থেকেই তাদের নিথর দেহ উদ্ধার হয়। এই খবর জানতে পেরে শুক্রবার গোপালপুরে ছুটে যান মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। তিনি মৃত তিন নাবালিকার বাড়ি গিয়ে তাদের শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। সেই সঙ্গে মৃত তিন নাবালিকার শ্রাদ্ধ-শান্তির জন্য ত্রিপল, চাল সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামীতে সরকারিভাবে আরও আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাসবাণী দেন তিনি।

দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে গিয়ে মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা