মালদা জেলার মহিলা পরিচালিত সবচেয়ে বড় দুর্গা প্রতিমার উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা শহরের পুরাটুলি মহিলা দুর্গোৎসব কমিটির উদ্যোগে উত্তরবঙ্গ ক্রিড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় জেলার সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলন, নীল সাদা বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মহিলা পরিচালিত দুর্গাপূজার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক(DM) নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার(SP) প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌর প্রধান(Chairman) কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, রতুয়ার বিধায়ক আব্দুল রহিম বক্সি, বঙ্গ রত্ন প্রাপ্ত শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, কাউন্সিলর ছবি দাস, কাকলি চৌধুরী এবং আফ্রিকা থেকে আগত দুই ফুটবলার সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও বিশিষ্ট জনেরা।

উদ্বোধন উপলক্ষে চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুল প্রাঙ্গণে নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন খুদে শিল্প সহ বিশিষ্ট শিল্পীরাও অংশগ্রহণ করেন।এদিকে,শারদোৎসবের প্রাক্কালে জেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বার্তা দিলেন মালদা জেলা পুলিশ। বুধবার মালদা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে প্রকাশিত হল পুজো গাইড ম্যাপ–২০২৫।জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব যৌথভাবে এই গাইড ম্যাপের উদ্বোধন করেন। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সম্ভব জৈন, রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য অতিথিরা।

গাইড ম্যাপ(Guide Map) প্রকাশের পর জেলা পুলিশ সুপার জানান, পুজোর দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ, নজরদারি, ভিড় সামলানো, টহলদারি সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই প্রস্তুতি মূলত জেলার মানুষকে শান্তিপূর্ণ ও আনন্দঘন উৎসব উপহার দেওয়ার লক্ষ্যে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক