মালদায় ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে চেরি টমেটো চাষ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,নারায়ণপুর: মালদা মানে আমের জেলা। এবার উত্তরবঙ্গের প্রথম এই মালদা জেলাতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরাতন মালদার কৃষক মনোতোষ রাজবংশী(Manotosh Rajbanshi)। পুরাতন মালদার নারায়ণপুরে(Narayanpur) প্রায় তিন কাঠা জমিতে তিনি এইবার প্রথম এই চেরি টমেটো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বীজ নিয়ে এসেছেন শিলিগুড়ি(Siliguri) থেকে নেট সেটে চারা তৈরি করে পরে জানুয়ারি মাসে তিনি জমিতে সেই চারা রোপন করেন মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফল তোলা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তা চলছে। তিনি আরো জানান প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে। চেরি টমেটো সাধারণত লাল হলুদ ও কালো রংয়ের হয়ে থাকে তবে মনোতোষ বাবু হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন।

মালদা জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান, এই টমেটো দেখতে সাধারণ টমেটোর(Tamato) থেকে অনেকটা ছোট হলেও আকারে এই চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতন। সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা। এই টমেটোর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থাকে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম।তিনি আরো জানান, এই টমেটো মূলত স্যালাড হিসেবেই খাওয়া হয়ে থাকে রেস্তোরাঁ ও হোটেলে চেরি টমেটোর(Cherry Tomato) ভালো চাহিদা রয়েছে।

মনোতোষবাবু জানেন মালদায় প্রতি কেজি চেরি টমেটো ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে । প্রথমবার চেরি টমেটো চাষে ভালো সংখ্যক লাভ দেখেছেন আগামী মরশুমে তিনি আরো বেশি করে এই চাষ করার আগ্রহ দেখিয়েছেন। এছাড়াও মালদা জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক জানান লাভজনক হওয়ায় এই চাষ আমরা মালদার বিভিন্ন প্রান্তে কৃষকদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই।অচিরাচরিত সবজির মধ্যে এই চেরি টমেটো চাষ আগামী দিনে কৃষকদের আর্থিক দিক দিয়ে অনেকটাই স্বাবলম্বী হতে সহায়তা করবে।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির