‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ‘ভুতেদের’ ভিড় মালদা জেলাশাসকের দফতরে।সৌজন্যে নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’(Delete)। তাই স্বশরীরে জেলাশাসকের দফতরে হাজির কয়েক হাজার ‘ভুত’। যা ঘিরে রীতিমত হইচই দফতরে। জীবন্ত থাকার প্রমানপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভুতেরা। তারা জানান, সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছিলেন বিএলও’র কাছে। কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকন্ঠা নিয়ে জেলাশাসকের(DM) দফতরে হাজির তাঁরা। এদিকে,অন্যান্য জেলার পাশাপাশি, এসআইআর তালিকায় নাম ডিলিট হয়ে যাওয়া মানুষের লাইন মালদার জেলা শাসকের দফতরে। আবার নতুন করে ডকুমেন্ট জমা দিতে এসেছেন নাম ডিলিট হয়ে যাওয়া সাধারণ মানুষ।

সরাসরি হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁরা। কারণ জীবিতদের অনেককেই দেখানো হয়েছে মৃত বা সন্ধান নেই।পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ রায় ও তার স্ত্রী বিনোদিনী গোস্বামী রায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন। বিনোদিনী গোস্বামী রায় বলেন,তাঁর বাবার বাড়ি ইংরেজ বাজারের কাজিগ্রাম(Kajigram)। বিয়ের পর থেকে পুরাতন মালদার পাঁচ নম্বর ওয়ার্ডে সাত মোহন এলাকায় থাকেন। তাকে নোটিশ করা হয়েছিল। তিনি তার সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন। তাও দেখছেন তার নাম ডিলিট হয়ে গিয়েছে।

সমস্ত নথিপত্র নিয়ে আবার তিনি লাইনে দাঁড়িয়েছেন। বিনোদিনী গোস্বামী রায়ের সাথে এসেছেন স্বামী প্রদীপ রায়, পেশায় ব্যবসায়ী। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি হেনস্তার অভিযোগ তুলেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর(CM) ধর্নায় বসা নিয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন। প্রচুর মানুষের ভিড় মালদা জেলাশাসক দফতরে। কারোর নামের বানান ভুল। কারোর বাড়ির ঠিকানা ভুল। কারোর পদবি ভুল। কাউকে আবার বিচারাধীন বলে চিহ্নিত করা।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর