মালদায় জাদু খেলা দেখানোর ছলে গৃহবধূ সহ সর্বস্ব লুট করে পালালো জাদুকর

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: জাদু খেলা দেখানোর ছলে গ্রামবাসীদের সর্বস্ব লুঠের পাশাপাশি এক গৃহবধূকেও নিয়ে পালালো এক জাদুকর।বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে গেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার(Malda P.S.) পুলিশ।

গত সাত দিন ধরে সাহাপুর গ্রাম(Sahapur Village) পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় আসর বসিয়েছিল রাকেশ পাহাড়ি (২৫) নামে এক যুবক। সাইকেলে খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ভেলকি কলাকৌশলের সাথে জাদুখেলা দেখাচ্ছিলো সে। গ্রামবাসীদের ভরসা জুগিয়ে ছিল সে। গোটা গ্রামের অধিকাংশ গৃহবধূদের মনে বিশ্বাস জাগিয়েছিল সে। আর এই সুযোগ নিয়ে জাদু খেলার ছলে কারোর কানের দুল, কারোর সোনার হাতের বালা, নাকের দুল, আংটি চুরি করে সে।শুধু কি তাই গ্রামেরই এক অষ্টাদশী গৃহবধূর মনও চুরি করে সে। এরপরই গৃহবধূ ও চুরি করা গহনা নিয়ে চম্পট দেয় সে। ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা পুরাতন মালদা থানায়(Old Malda P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাড়ির একমাত্র স্ত্রীকে হারিয়ে মাথায় হাত পড়েছে স্বামী প্রসেনজিৎ রায়ের। তিনি বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলা কৌশল দেখাচ্ছিলো এই যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের ভেলকিতে পড়ে বিশ্বাস করে নিয়েছিলেন। কাউকে বলেছিল সোনা ডবল করে দেবে, আবার কাউকে বলেছিল প্রচুর টাকা পয়সা হবে। এই ভাবেই অনেকের টাকা ও সোনার অলংকার হাতিয়েছে অভিযুক্ত যুবক । এরই মধ্যে আমার স্ত্রী খুশির রায়ের সঙ্গে ওই যুবক সম্পর্ক তৈরি করে। সুযোগ বুঝে স্ত্রীসহ গ্রামবাসীদের সোনা, টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই জাদুকর। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুলিশ ওই প্রতারক জাদুকরকে(Megician) খুঁজছে।

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই