চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘোড়াপীড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২৯ তম বর্ষে থিম ‘রইল না মোর ঘরের চাবি মোদের হাতে’

নিজস্ব প্রতিনিধি,ঘোড়াপীড়: মালদা জেলার ঘোড়াপীড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পূজো এবার ২৯ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এবারও থাকছে তাদের পুজোয় বিশেষ চমক। জেলার সেরা দশের মধ্যে এটি একটি সেরা দুর্গাপূজা। তাদের এবারের বিশেষ থিম ‘রইল না মোর ঘরের চাবি মোদের হাতে’। অর্থাৎ এই থিমের মাধ্যমে পূজা উদ্যোক্তারা রাজমিস্ত্রি ও অট্টালিকা প্রস্তুতকারকদের জীবন যাপন তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ যারা বড় বড় অট্টালিকা (Multi Store Building)তৈরি করেন তাদের জীবন যাপন কিন্তু সেই কুঁড়ে ঘরেই করতে হয়। অট্টালিকায় কিন্তু তারা জীবন যাপন করার সামর্থ্য হয় না।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুড়ে চালার ঘরের নিচেই তাদের জীবন যাপন। বড় বড় অট্টালিকা তৈরি করে সেই ঘরের চাবি কিন্তু বড়লোকদের হাতেই তুলে দেন তাঁরা। সমাজে একদিকে কুড়ে ঘর ও টিনের ঘর অপরদিকে বড় বড় অট্টালিকা এই বসবাসের বৈষম্য তুলে ধরা হবে এই মন্ডপে। যারা বড় বড় অট্টালিকা তৈরি করেন তাদের জীবন যাপন বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবেন পূজা উদ্যোক্তারা।কেন এই বৈষম্য? কেন একজনের মাথার ঘাম ঝরিয়ে অপরের সুখ। এই সব প্রশ্নের উত্তর খুঁজবে পুজো উদ্যোক্তারা। সেইসব প্রশ্নের উত্তর খুঁজতেই থাকবে মডেল থেকে নানা ধরনের চিত্র।

এই প্রসঙ্গে আরো একটি কথা প্রচলিত আছে ‘ঘরামির ঘর ছেদা’।সেই সমস্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হবে এই চিত্র। এছাড়া পুজোর কদিন সামাজিক সেবামূলক কর্মসূচি রাখা হবে বলে পূজা উদ্যোক্তারা জানান। ছোটদের অঙ্কন প্রতিযোগিতা বস্ত্র বিতরণ সহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠান থাকবে এই পুজো মণ্ডপে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ