আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,সাহাপুর: শনিবার সাত সকালে আমবাগানের মধ্যে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদহর সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অনুমান করছেন পরিবারবর্গ সহ এলাকাবাসী। তবে খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ। জানা গেছে, মৃত বৃদ্ধের নাম হরিবোল মণ্ডল(Haribol Mandal)। বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। তিনি পেশায় ছিলেন ফুল ব্যবসায়ী। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে এক আমবাগানে আমগাছের(Mango Tree) মধ্যে গলায় ফাঁস লাগানো মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।

এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারবর্গ এবং কান্নায় ভেঙে পড়েন। মৃত বৃদ্ধের এক মেয়ে জানান, সম্প্রতি গ্রামের দুই যুবকের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলের ঘটনায় তার বাবার নাম জড়িয়ে পুলিশে নাকি মামলা হয়েছে। এই কথা জানার পর থেকেই তার বাবা আতঙ্কে ছিলেন। সেই আতঙ্ক থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি কেউ বা কারা তাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে দেহ আমগাছে ঝুলিয়ে দিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখুন।

বুঝে উঠতে পারছেন না কেউই কেন এই ঘটনা ঘটলো। তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবী করছেন। প্রায় একই কথা জানিয়েছেন স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মালদহ থানার পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে ময়নাতদন্তে পাঠায়। পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং গ্রামবাসী ও পরিবার বর্গের বক্তব্য পুলিশ রেকর্ড করেছে। গ্রামে যে দুই যুবকের মধ্যে গোলমাল হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন