মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্দল প্রার্থীর সরাসরি বিজেপিকে সমর্থন, শোরগোল উত্তর মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে সরাসরি বিজেপিকে সমর্থন করা ও বিজেপির হাত ধরার ঘটনা ঘটল মালদায়। উত্তর মালদা বিজেপির কার্যালয়ে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু , উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং এর উপস্থিতিতে বিজেপির হাত ধরলেন নির্দল প্রার্থী(Independent Candidate) । গাজোল বিধানসভার ঘটনা । প্রফুল্ল চন্দ্র সরকার গাজলের বাসিন্দা ।তিনি নির্দল হিসেবে গাজোল বিধানসভায় জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন। ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংসদ খগেন মুর্মু(MP Khagen Murmu) , উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং ।এরপর প্রফুল্ল চন্দ্র সরকার জানান, আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম ।

কিন্তু দেবার পর পর দেখছি যে রাজ্যে পরিবর্তনের খুব দরকার। আর এই পরিবর্তন বিজেপির হাত ধরেই আসবে। বিজেপিকে জেতাতে হবে ।সেই মানসিকতায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে হারাতে হবে। বিজেপি পারে এই পশ্চিমবাংলায় পরিবর্তন ও সুশাসন আনতে। আমি সব বুঝে শুনেই মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু জানান, পশ্চিমবাংলায় সুশাসন ও পশ্চিমবাংলায় সুরক্ষা উন্নয়ন কর্মসংস্থান নারীদের সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি। সেক্ষেত্রে মানুষ এখন বুঝতে পেরেছে সেজন্যই আজকে অনেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে এসে যোগদান করছে । প্রফুল্ল চন্দ্র সরকার তিনি নির্দল হিসেবে গাজোল থেকে দাঁড়িয়েছিলেন ।কিন্তু সেখানে তিনি আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিকে সমর্থন করলেন বিজেপির হাতকে শক্ত করলেন । গাজোল বিধানসভাতে এবারও পদ্মফুল ফুটবে ।

উত্তর মালদার বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান, যতদিন যাবে গাজলের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ ২৯২৬ সালে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে। তারা গাজলে সুশাসন আনতে চাইছে । যার জন্য প্রফুল্ল চন্দ্র সরকার আজকে তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে ।এ বিষয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান, প্রফুল্ল বাবুর মতন যারা বিজেপির সাথে কোলাকুলি করছেন বিষয়টি এটাই গোটা গাজোল জুড়ে বিদায়ী বিধায়কের বিরুদ্ধে চলছে ও বিজেপি কর্মীরা মেনে নিতে পারছে না ।এখন প্রফুল্ল বাবুর যদি ডিএনএ(DNA) টেস্ট করা যায় তাহলে দেখা যাবে তিনি বিজেপিরই একজন সমর্থক ছিলেন। তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষ আর ম্যানেজ হবে না । গাজলের মানুষ এবার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে প্রচুর ভোটে জিতাবে।৪মে তার ফলাফলে আপনারা দেখবেন।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১