কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় মালদা- বাংলাদেশসীমান্তে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল। এরপর কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর আবারো নতুন করে মালদার ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে(Malda International Border) প্রভাব পড়ার আশঙ্কা করছেন এক্সপোর্টাররা। অনেকটাই আতঙ্কে রয়েছেন তারা।মালদার মহদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, মালদার ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০ পণ্যবাহি লরি ওপারে যায়। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে ৩০০ থেকে ৩৫০ লরি প্রতিদিন যাতায়াত করে ।

আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না। তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত – বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়া সম্ভাবনা রয়েছে। তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা(Foreign Curency) আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনও ক্ষতি না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত মালদার মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন , পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হত।

মহদিপুরের এক রপ্তানিকারক বলেন, বাংলাদেশের পরিস্থিতি পর বিএসএফের বাড়তি নজরদারি তো ছিলই। এবারে কাশ্মীর ইস্যুতে আরও কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে। কাশ্মীর ইস্যুতে(Kashmir Issue) বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কা করছি। হয়তো এর প্রভাব আগামীতে পড়তে পারে। তাতে সার্বিকভাবে সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হবে।মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু বলেন, কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি । আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতে ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে। ক্ষতি হবে বৈদেশিক মুদ্রা আমদানিতে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর