মালদায় বাবলা সরকার খুনে বিহার থেকে গ্রেফতার কৃষ্ণ রজক

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: অবশেষে পুলিশের জালে মালদায় তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক। সূত্রের খবর, বিহার ও মালদা জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিহার(Bihar) থেকে তাকে গ্রেফতার করে। বাবলা সরকার খুনের প্রায় চার মাস পর গ্রেফতার কৃষ্ণ রজক। জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক(Krishna Rajak) এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল মালদা জেলা পুলিশ। অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক। তবে এখনো পলাতক বাবলু যাদব। এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জন।

এদিকে, কৃষ্ণ রজককের গ্রেফতারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল মাথা সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। শুক্রবার কৃষ্ণ রজককে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে। তদন্তের স্বার্থে ধৃত কৃষ্ণ রজককে নিজেদের হেফাজতে চেয়েছে মালদা জেলা পুলিশ। নিহত ভাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার(Chaitali Sarkar) জানিয়েছেন কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর এবার আশা করা যায় পুলিশ এই খুনে আরো অনেক গোপন তথ্য জানতে পারবে। মূল মাথা যে এখনো পলাতক আছে তাকে এবার পুলিশ ধরতে সক্ষম হবে। সংগত উল্লেখ করা যেতে পারে গত ২ জানুয়ারি মালদায় তৃণমূল কাউন্সিলর বাবলা ওরফে দুলাল সরকারকে(Dulal Sarkar) খুন করে দুষ্কৃতীরা।

এই ঘটনায় নরেন্দ্র তিওয়ারি এবং স্বপন শর্মাকে আগে গ্রেফতার করা হয়েছিল। ওই খুনের ঘটনা একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছিল অপর গ্রেপ্তার হওয়া অমিত রজকের কাছ থেকে। সেই মোবাইল থেকে দুলাল সরকার খুন হওয়ার আগে অপরাধীদের মধ্যে কথোপকথনের তথ্য উদ্ধার হয়। যাতে আগে গ্রেফতার হওয়া সাতজনের voice sample সহ সেই তথ্য যাচাই করতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর