এই মুহূর্তে

চাঁচলে ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: প্রশাসনের চোখের সামনেই পুকুর ভরাট। ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচল ২ ব্লকের(Chachal 2 Block) মালতী পুর ফুটবল মাঠে। পুকুর ভরাট আটকাতে প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দাদের। অভিযোগের পরেও নির্বিকার ভূমি সংস্কার দফতর, এমনটাই অভিযোগ। গোটা ঘটনা সামনে আসতেই শুরু তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।

মালদার চাঁচল ২ ব্লকের মালতীপুর ফুটবল মাঠে(Malatipur Football Ground) একটি পুকুর রয়েছে। সেই পুকুরটিতে মাটি দিয়ে বুজিয়ে ভরাট করার চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ারা। পুকুরের মালিক দ্বিজেন্দ্রনাথ দাস তিনি জমি মাফিয়াদের সহযোগে এই পুকুর ভরাট করছেন। যে স্থানে পুকুর ভরাট করা হচ্ছে সেখান থেকে ভূমি সংস্কার দপ্তরের দূরত্ব প্রায় ৫০ মিটার। ভূমি সংস্কার দফতরের অফিসের কাছেই দিনের পর দিন চলেছে ভরাটের কাজ। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনও রকম পদক্ষেপ চোখে পড়েনি। এমনকি পুকুর ভরাটের বিষয়টি জানেন না বলে সাফাই দিয়েছেন ব্লক ভূমি সংস্কার দফতরের আধিকারিক।

পুকুর ভরাট বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও জলনিকাশি ব্যবস্থার উপর এর বিরূপ প্রভাব পড়বে বলেই আশঙ্কা এলাকাবাসীর।এদিকে অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে।মালতীপুরের স্থানীয় মানুষজনের স্পষ্ট দাবি প্রশাসন যদি এই বেআইনি পুকুর ভরাটের বিষয়গুলো হস্তক্ষেপ না করে তাহলে তারা বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে। তখন ওই এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হবে। ফুটবল খেলার মাঠ সংলগ্ন ৭০ থেকে ৮০ বছর পুরনো পুকুর এইভাবে ভরাট হওয়ার ঘটনা কখনোই মেনে নেবেন না কেউ। সকলেই প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন

গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’, পুলিশের জালে মূল অভিযুক্ত

টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় পরীক্ষা হলে পৌঁছে দেবেন বাস মালিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ