এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক ও ধূপগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন। ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারে গ্রাম পঞ্চায়েতের চার কংগ্রেস সদস্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের (Minister Sabana Iysmin)হাত ধরে যোগদান করল তৃণমূলে। জানা যায় , কালিয়াচক ২ ব্লক তৃণমূল কার্যালয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের ৪ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।

উল্লেখ্য, উত্তর পঞ্চানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৪। গত পঞ্চায়েত নির্বাচনে তার মধ্যে কংগ্রেস পেয়েছিল ১০ টি আসন এবং তৃণমূল পেয়েছিল ৪ টি । ফলে স্বাভাবিকভাবে ১০ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্টতায় বোর্ড গঠন করেছিল কংগ্রেস । তবে বোর্ড গঠনের আড়াই বছর পূর্ণের প্রাক্কালেই ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে যোগদান করলো তৃণমূলে।এদিন যোগদান করেন গ্রাম পঞ্চায়েত সদস্য- মইদা বিবি , তাসলিমা খাতুন, তাহেরা খাতুন ও সাহেব আলি । স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান , এটা আমার মিশন ছিল কারণ আমার বিধানসভা এলাকায় মোট ১১ টি অঞ্চলের মধ্যে ১০ টি তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলেও একটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছিলো । আজ তা ভেঙ্গে গেল এবং ওই অঞ্চলে অনস্থা শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে,বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ধূপগুড়ির(Dhupguri) দাপুটে নেতা গুরুদেব রায়। জলপাইগুড়ি জেলার ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৮২ নম্বর বুথে এই দলবদলের জেরে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির।

বিজেপি নেতা গুরুদেব রায় একা নন, তাঁর সঙ্গে তাঁর দাদা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদিন ঘাসফুল শিবিরে নাম লেখান। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান স্থানীয় অঞ্চল সভাপতি হিরম্ব কুমার রায়। এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের শক্তি বহুগুণ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।
অঞ্চল সভাপতি হিরম্ব কুমার রায় দাবি করেন, “গুরুদেব রায়ের নেতৃত্বে আগামী দিনে এই বুথে বিজেপি থেকে আরও বড়সড় ভাঙন দেখা দেবে। বহু কর্মী-সমর্থক তৃণমূলে আসার অপেক্ষায় রয়েছেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

চাঁচলে ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ

ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’, পুলিশের জালে মূল অভিযুক্ত

টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় পরীক্ষা হলে পৌঁছে দেবেন বাস মালিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ