Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেশা করার টাকা না পাওয়ায় বাবা, মা এবং বৌদিকে চাকু মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: নেশা করার টাকা চেয়ে না পাওয়ায় বাবা মা এবং বৌদিকে চাকু মেরে নিজেও আত্মহত্যার চেষ্টা এক যুবকের। ঘটনায় বৌদির মৃত্যু হলেও বাকি তিনজন আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার(Englishbazar P.S.) মহদিপুরের লিচু পাড়া এলাকায়। জানা গেছে, মৃতের নাম নাজিমা খাতুন। আহতরা হল ইসরাইল শেখ, তার বাবা সিলু সেখ এবং মা মুজলেফা বিবি। জানা যায়, রবিবার রাত্রে হঠাৎই ইসরাইল শেখ তার বাবা-মা এবং বৌদিকে চাকু মেরে খুন করার চেষ্টা করে। এরপর নিজেও নিজের পেটে চাকু মারে ওই যুবক। ঘটনায় চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা নাজিমা খাতুন(Nazma Khatun) নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।এদিকে,কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভুটভুটি চালকের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবারবর্গ।

জানা গেছে মৃত ব্যক্তির নাম লক্ষণ ঘোষ(৪৫), বাড়ি পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ১২ নং ওয়ার্ডের খৈইহাট্টা এলাকায়। পেশায় তিনি ভুটভুটি চালক। পরিবারে আর্থিক অভাব অনটনের জন্য ভুটভুটি চালিয়ে উপার্জন করতেন। বাড়িতে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। প্রতিদিনের মতো রবিবার সে ভুটভুটি চালিয়ে মাল সরবরাহ করতে গেছিলেন গাজোল এলাকায়। রাতে বাড়ি ফেরার পথে পুরাতন মালদার কালুয়াদীঘি ১২ নং জাতীয় সড়কের অপর দুর্ঘটনার কবলে পড়ে। পিছন থেকে পণ্যবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে তাতেই ছিটকে পড়েন ওই ভুটভুটি চালক। ঘটনাস্থলে উল্টে যায় ভুটভুটি এবং গুরুতর জখম হন। তড়িঘড়ি স্থানীয়দের নজরে আসলে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

তবে চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় ওই ভুটভুটি চালকের। সোমবার সকাল আনুমানিক নটা নাগাদ ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবারকে সমবেদনা জানালেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। সেই পরিবার যেন সমস্ত সুযোগ-সুবিধা পায় তার আশ্বাস দেন।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী