মহানন্দা নদীর রেল লাইন সেতুর নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মহানন্দা নদীর রেল লাইন ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেয় পরিবারকে পরিবারের লোকজন এসে দেহ সনাক্ত করে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical  Hospital) পাঠানোর ব্যবস্থা করে।

জানা গেছে, মৃত ছাত্রের নাম অংশু মহন্ত (১৬), বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়।পরিবারের তরফে জানা গেছে গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয় তারপরে রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি এর পরেই খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের লোকজন এবং অবশেষে মালদা থানায়(Malda P.S.) একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করে।

শুক্রবার সকালে লোক মারফত খবর পায় মহানন্দা নদীর(Mahananda River) রেল লাইন ব্রিজের নিচে বাড়ির ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা শুনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এবং শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের সকলে। তবে কি কারনে এই মৃত্যু যদিও মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং পরিবারের তরফে জানা গেছে ছেলেটি অল্পবিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ