মালদার তারাপুর এলাকার সিংহবাহিনী পুজো প্রায় ৪০০ বছরের পুরনো

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদাঃসিংহবাহিনীর পুজো প্রায় চারশো বছরের পুরনো।নিষ্ঠা সহকারে এখনো মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো।পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) তারাপুর এলাকায় সিংহবাহিনী(Singhabahini) পুজো।৪০০ বছর আগে তৎকালিন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শবর্তি পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলছেন। পরেরদিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মুর্তি ও একটি ঘট পরে রয়েছে।তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহবাহিনীর পুজো।

আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। শুধু দুর্গা পুজোর সময়ই নয় সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে।তবে নতূন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠান ও চক্ষুদান করা হয়না।কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে। থাকে না দেবীর সাথে লক্ষী,সরস্বতী,কার্তিক,গনেশ। ইতিমধ্যে আসন্ন দুর্গা পুজোকে ঘিরে তোরজোর শুরু হয়েছে তারাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে।

সিংহবাহিনীর এই পুজো মন্দিরে এখন সাজো সাজো রব।আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সর্বজনীন হয়ে গেছে।তবে এই পুজোর নিয়মকানুন আলাদা। প্রতিদিন এই পুজো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয়। তবে এই পুজোয় অন্ন ভোগ হয়না। মায়ের সামনে লুচি ,হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয়।এই পুজো ত্রিপাঠী পরিবার বংশো পরম্পরায় করে আসছেন।এই পুজোর পুরোহিত গোপীনাথ ত্রিপাঠী(Gopinath Tripathi) বলেন, আমাদের পূর্বপুরুষ এই পুজো করে আসছেন। আমিও বহু বছর ধরে এই পুজো করে আসছি।আমি মন্দিরে নিত্য পুজো করে থাকি।মহা ধূমধামে পুজোর চারটে দিন কেটে যায় এলাকাবাসীর।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?