মালদার ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: দেখে মনে হবে না কিন্তু, এটাই বাস্তব | বয়স মাত্র দু’বছর আট মাস ৷ তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে৷ এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ ৷ অনর্গল বলে যেতে পারে দেশ, জায়গা, বাদ্যযন্ত্রের নাম৷ এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে৷ নাম তিথি ঘোষ(Tithi Ghosh) | এই ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে৷ মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা-মা ৷ পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি৷ বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী৷ মা কাজরী ঘোষ(Kajori Ghosh) হচ্ছেন গৃহবধূ৷ সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল ৷

গত ১৪ জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি৷ প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয়৷ তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি৷ প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি৷ গত ৫ জুলাই তিথির বাবা রনিবাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয়, তাঁর মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে৷ তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে৷ ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি ৷

তিথির বাবা জানান,প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই ৷ ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয়৷ এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয়৷ ও কী কী পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয়৷ এবার ওকে পাঁচটি দেশ, ফল, খেলার নাম বলতে বলা হয়৷ মেয়েকে বাংলা ও ইংরেজি ভাষায় মাসের নাম, সপ্তাহের জিজ্ঞেস করা হয়৷ সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায়৷ এর ১৫ দিন পর মেয়ে তার উপহার, মেডেল(Medel) সব পেয়ে গিয়েছে৷ ছোট্ট তিথির এই সাফল্যে খুব খুশি তিথির পরিবার । সকলে এখন তিথিকে শুভেচ্ছা জানাতে আর তার সঙ্গে দেখা করতে ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে। তিথিকে নিয়ে চলছে এখন হই হই কান্ড।

দিশা সালিয়ান মৃত্যু মামলায় নাম জড়ানোর পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির