মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালি সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পার্লে কোম্পানির মেলোডি চকলেট উপহার দেন মোদি। তারপর থেকেই চর্চায় চলে আসে মেলোডির নাম। সেই ঘটনার কিছুদিন বাদেই হু হু করে বাড়তে থাকে পার্লের শেয়ারের দাম। এবার সেই মেলোনির দেশে যাচ্ছে মালদহের আম। তবে এবার ইতালির প্রধানমন্ত্রীর জন্য নয়। ইতালির মিলানে যাচ্ছে মালদহের জনপ্রিয় লক্ষ্মণভোগ ও আম্রপলি আম। তবে শুধুই ইতালি নয়, মালদহ থেকে আম যাচ্ছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ইতিমধ্যেই ১,৫০০ কেজি উচ্চমানের আম্রপলি ও লক্ষ্মণভোগ রপ্তানি করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬ মেট্রিক টন আম পৌঁছে গিয়েছে বিদেশে। 

আরও পডুন: অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

মালদহ জেলা প্রশাসন ‘আমার মালদা’ (Aamar Malda) উদ্যোগের কথা ঘোষণা করেছে। যার মাধ্যমে আম-কেন্দ্রিক সমস্ত কার্যক্রমকে একটি ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। মালদহ থেকে আরও বেশি বেশি আম যাতে বিদেশে রপ্তানি করা যায় সেইদিকেই নজর দিয়েছে জেলাপ্রশাসন। এই বিষয়ে মালদহের জেলাশাসক রজনবীর সিং কাপুর জানিয়েছেন, ‘প্রাতিষ্ঠানিক সমন্বয় বাস্তবে কী ফলাফল আনতে পারে এটাই তার উদাহরণ। যে সকল ফল বা সব্জির রপ্তানি সম্ভব সেই সব চাষের উপর জোর দেওয়া হচ্ছে। আমের ক্ষেত্রে এই উদ্য়োগ নেওয়া হচ্ছে কারণ মালদহে এই ফসলের ফলন ব্যাপক হয়। কিন্তু চাষিরা বিক্রির বাজার পাচ্ছিল না। বিদেশে সেই আম রপ্তানির ফলে বড় বাজার উন্মোচিত হয়েছে চাষিদের কাছে। এতে করে চাষিদের আয় বাড়বে। মালদহের আমের বিশ্ববাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ‘আমার মালদা’ কর্মসূচির আওতায় আমরা এ ধরনের উদ্যোগের পরিধি আরও বাড়াতে থাকব।’

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার