হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের ‘চোর চোর স্লোগান’। গত রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরের পর এবার খাস কলকাতায় শ্যামবাজারে মমতাকে লক্ষ্য করে ‘চোর স্লোগান’ দিলেন স্থানীয়রা। কালীঘাট তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা এই স্লোগান দিয়েছে। আর সেই ঘটনাটিকে কেন্দ্র করে বিকেলেই উত্তেজনা ছড়াল শ্যামবাজারে। আজ, মঙ্গলবার বিকেলে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটি কর্মসূচি গ্রহণ করেছিল কালীঘাট তৃণমূল। সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল সুুপ্রিমো।

এদিন প্রথমে তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানেই মমতার অভিযোগ, নেতাজিকে অসম্মান করা হয়েছে। যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের জন্য তৃণমূল লড়াই চালিয়ে যাবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ভুলব না বলেও জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির নিচে দাঁড়িয়ে গান গাইতেও দেখা যায় মমতাকে। তারপরেই বাঁধে গণ্ডগোল। ক্ষুব্ধ জনতা তৃণমূলনেত্রীকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। যাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কালীঘাটপন্থী তৃণমূলের কর্মীরা পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

আরও পডুন: টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের তলায় আত্মীয়রা

বিক্ষোভকারীদের দাবি, ‘যতক্ষণ উনি মালা দিচ্ছিলেন, আমরা কিছুই করিনি। পরে বলেছি। চোরকে তো চোর বলতেই হবে। এতদিন নেতাজিকে নিয়ে মাথা ঘামাননি। এখন নাটক করছেন।’ পাল্টা কালীঘাটপন্থীদের দাবি, ‘এভাবে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূল ভয় পাবে না।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল