আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চালসার গির্জায় হাজির মমতা, গলা মেলালেন প্রার্থনা সঙ্গীতে

নিজস্ব প্রতিনিধি, চালসা: চালসায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এসে এক গির্জায় যান তিনি। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী এই গির্জায় পা রেখেছেন। গির্জাতে গলা মেলালেন প্রার্থনা সঙ্গীতে। চা শ্রমিক সহ অনেকের সঙ্গে দেখা করেন তিনি। শোনেন অভাব অভিযোগের কথা।

মঙ্গলবার উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-র নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নেমেছেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ির চালসাতে গিয়েছেন তিনি। মঙ্গলবার কোনো রাজনৈতিক সভা করবেন না। বুধবার থেকে শুরু হবে তাঁর রাজনৈতিক প্রচার। এদিন তিনি চালসার গির্জাতেই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন। এক কথায় গির্জাতে একপ্রকারের জন সংযোগ করলেন তিনি। বুধবার বেলা দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে বিধানসভা নির্বাচনের প্রথম জনসভা করবেন তিনি। পাশাপাশি জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি ও দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়ি আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মমতা। চালসার সেন্ট লুসি গির্জা থেকে তিনি বলেন, আমরা জাত পাতের রাজনীতি করি না।

মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার আগে বিডিও বদল নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন তিনি। তাঁর কথায়, গদ্দারের কাছের লোক নন্দীগ্রামের বিডিও। তাই তাঁর সুবিধা করে দিতেই ভবানীপুরে আনা হচ্ছে। কমিশন কাদের কথায় চলছে? জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে। ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। মধ্যরাতে এই বদল গুলো করা হচ্ছে। এর আগে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদল করা হয়েছে। একের পর এক পুলিশ অফিসারকে বদল করা হয়েছে। প্রায় ৬০-৭০ জন আইপিএস, আইএসকে বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কার হয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ