ঐতিহাসিক নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপণ মমতা-অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। ২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতির অন্যতম নাম হয়ে উঠেছে এই নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ কমিটি ১০ নভেম্বর দিনটিকে নন্দীগ্রামে সূর্যোদয় হিসেবে পালনে করে।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এক্স পোস্ট করে তিনি লিখেছেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম” নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, নন্দীগ্রামের শহীদদের ভুলছি না, ভুলব নাষ নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম সহ সমগ্র বিশ্বের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

 

২০০৭ সালে তৎকালীন রাজ্য সরকারের পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ২০০৭ সাল থেকে প্রতি বছর ১০ নভেম্বর শহিদ দিবস হিসাবে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। ২০২০ সাল পর্যন্ত শুধু তৃণমূলই এদিনটি পালন করত। এখন ২০২০ সাল থেকে বিজেপিও দিনটি মর্যাদার সঙ্গে পালন করে।

নন্দীগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব গভীর। তাঁর হৃদয়ের খুব কাছে রয়েছে নন্দীগ্রাম। ২০০৭ সালের মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারেননি তিনি। সেইদিনের ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী। ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশ অভিযানে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ। আগে তৃণমূল দিনটি পালন করলেও শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রাম দিবসও ভাগ হয়ে গিয়েছে। এদিন বিজেপি ও তৃণমূল উভয়ের পক্ষ থেকে পালন করা হয়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6