আবাস যোজনা’র দুর্নীতি বিজেপি করছে, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনায় (ABAS YOJANA) দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। সোমবারে সাগরদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) অভিযোগ, এই প্রকল্পে দুর্নীতি করছে বিজেপি।

এদিন তৃণমূল চেয়ারপার্সন বলেন, জায়গায় জায়গায় বিজেপি নেতারা নিজেদের লোকের নাম ঢুকিয়ে দিচ্ছে। তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ৬ বিজেপি নেতামন্ত্রীর নাম। তালিকায় রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে বিধায়কের আত্মীয়-পরিজনের নাম। আবার কোথাও সুবিধাভোগী খোদ নেতা-নেত্রী। এবার তৃণমূল সুপ্রিমো ফের এই অভিযোগ তুলে সরব হলেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক সৌরভের, বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এদিন আবাস যোজনার প্রাপ্য টাকা চেয়ে রাজ্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রককেও।

এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় রাজত্ব চলবে না। ক্ষমতা আজ আছে, কাল নেই’। তাঁর কটাক্ষ, ‘ক্ষমতায় আছে বলে নিজেকে হিরো মনে করছে। ক্ষমতায় না থাকলেই জিরো, বিগ জিরো’। তাঁর নিশানায় ছিল, বাম এবং কংগ্রেসও। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, রাজ্যের টাকা এবং উন্নয়ন আটকাতে রাম-বাম- শ্যাম জোট বেঁধেছে। ওরা বিজেপি-বাম ও কংগ্রেস।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য