নিরাপত্তার প্রোটোকল ভেঙে পুরুলিয়ায় সভা শেষে আচমকাই জৈন মন্দিরে হাজির মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার নির্বাচনী প্রচারের মাঝেই শহরের ঐতিহ্যবাহী জৈন মন্দিরে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমলাপাড়ার মন্দিরে পৌঁছে জৈন সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নিরাপত্তা প্রোটোকল ভেঙে জৈন মন্দিরে ঢুকে সবাইকে চমকে দেন তৃণমূল নেত্রী। মন্দির কমিটির সদস্যরাও আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান। সঠিকভাবে আপ্যায়ন করতে না পারায় আক্ষেপ করেছেন মন্দির কমিটির সদস্যরা।

রঘুনাথপুর, কাশিপুর ও মানবাজার বিধানসভার প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারের জন্য শনিবার (২৮ মার্চ) দুই দিনের সফরে পুরুলিয়ায় এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুর বিধানসভার ইনানপুর ও কাশিপুরের সেবাব্রতি মাঠের সভা সেরে তিনি পুরুলিয়া শহরে রাত্রিযাপনের উদ্দেশ্যে পৌঁছান। শহরের জি ই এল চার্চ ময়দানে হেলিকপ্টার থেকে অবতরণের পর তাঁর কনভয় সাহেববাঁধ সংলগ্ন একটি হোটেলের দিকে রওনা হয়। মাঝপথেই কনভয় ছেড়ে জৈন মন্দিরের দিকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু একটি নিরাপত্তা গাড়ি তাঁর সঙ্গে থাকলেও বাকি কনভয় পিছনে পড়ে যায়।

মন্দিরে পৌঁছে দেবস্থান পরিদর্শনের পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ ও জৈন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দীপা জৈন, রমা জৈন, কল্পনা জৈন, অনিল কুমার জৈন, বাবলু জৈন ও অশোক জৈনরা জানান, মুখ্যমন্ত্রী হঠাৎ আসায় তাঁরা যথাযথ অভ্যর্থনা জানাতে পারেননি।তবে মন্দির প্রাঙ্গণে তৃণমূল নেত্রীকে অনেকেই “ জয় জিনেন্দ্র ” বলে শুভেচ্ছা জানান। অনেকে কাছে পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজস্বীও তোলেন। হাসিমুখে অনুরাগীদের দাবিও মেনে নেন মমতা।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন