এই মুহূর্তে

বাড়ির কালীপুজোয় ‘দশভুজা’ মমতা, ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন, সব একার হাতে সামলালেন

নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবারেও বাড়িতে দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনায় ব্রতী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর চরম ব্যস্ততায় কাটল দিনটি। নিজের হাতে ভোগ রান্না করা থেকে শুরু করে বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালানো অতিথি-অভ্যাগতদের আপ্যায়ন-সব দায়িত্ব একার হাতেই নিপুনভাবে সামলালেন। ঠিক যেন ‘দশভুজা’। কোনও ক্লান্তি নেই।

মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কালীপুজো এবার ৪৮ বছরে পা দিল। ১৯৭৮ সালে মমতার মা প্রয়াত গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হয়েছিল শক্তির আরাধনায়। তার পরে প্রতি বছরই ধুমধাম সহকারে পুজো আয়োজিত হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। গতকালই পুজোর জন্য বাড়িতে আনা হয়েছিল কালী প্রতিমা। এদিন সকাল থেকেই পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুজোয় মায়ের ভোগে ছিল খিচুড়ি। সঙ্গে লাবড়া। এছাড়া ৫ রকমের ভাজা ও মিষ্টান্ন। সঙ্গে চাটনি ও পায়েস। প্রতি বছরই নিজের হাতে ভোগ রাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আর পাঁচটা ঘরের মেয়ের মতোই আটপৌড়ে শাড়িতে পুজোর সবদিকে নজরদারি চালান।

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ফুল-আলোয় সেজে উঠেছিল মুখ্যমন্ত্রীর বাড়ি।  বিকেল থেকেই কালীঘাটের বাড়িতে একে একে হাজির হন রাজ্যের বিভিন্ন মন্ত্রী-সাংসদ-প্রাক্তন আমলা থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের আপ্যায়ন করার পাশাপাশি খোশমেজাজে গল্পও করেন। শুধু সমাজের বিশিষ্টরাই নন, বহু সাধারণ মানুষও হাজির হয়েছিলেন কালীঘাটের বাড়িতে। ব্যক্তিরা। সন্ধ্যায় নিজের হাতে বাড়িতে প্রদীপ জ্বালান তিনি। পুজোর সময়ে কাঁসর বাজাতেও দেখা যায় তাঁকে। পরিবারের সদস্যদের নিয়ে মায়ের পায়ে অঞ্জলিও দেন। এদিন বিকালেই লেক কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ আভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মেয়ে আজিনিয়াকে নিয়ে সোজা কালীঘাটের বাড়িতে পৌঁছন। পুজোর সময়ে যজ্ঞেও বসেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ