Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে মমতার প্রশংসা উমা ভারতীর

আদালতের নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত কটূক্তি, সমালোচনা শুনেই গঙ্গাসাগর করোনা বিধি মেনেই আয়োজন করেছে রাজ্য সরকার। আদালতের নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে রাজ্য। আর সেই আয়োজন দেখে খুবই খুশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সঙ্ঘ ঘনিষ্ঠ নেত্রী উমা ভারতী। গত শুক্রবার মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে রাজ্যে এসেছিলেন এই বিজেপি নেত্রী। তখনই তিনি আয়োজন দেখে মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। এই বিষয়ে একটি চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন বলেও জানিয়েছেন উমা ভারতী।

তিনি জানিয়েছেন, ‘২০১৯ সালে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমি একটি যাত্রা শুরু করেছিলাম। তবে তার পরের বছর আমার পা ভেঙে যায়। আর তার পরের বছর করোনা পরিস্থিতি তৈরি হয়। তাই আমার সেই যাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে। গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম এবার। আমি খুব আনন্দিত। মা গঙ্গা সকলকে ভাল রাখবেন। আর এখানে দারুণ ব্যবস্থাপনা। আমার খুব ভাল লেগেছে।’ রাজনৈতিক মহলের ধারণা, কঠিন করোনা পরিস্থিতি থাকলেও সুষ্ঠু ভাবে সমস্ত বিধি মেনেই গঙ্গাসাগর মেলার আয়োজন করে গোবলয়ে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশেই বিধি মেনেই হয়েছে গঙ্গাসাগর মেলা।

গত শুক্রবার একটি তথ্য দিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, ‘ই স্নান করেছেন ২৭৮৭৮০ মানুষ, ই-দর্শন ২ কোটি ৭৮ হাজার মানুষ, ই-পূজা ১ লক্ষ ৬৩৬২ জন আবেদন করেছেন। দুবাই, লন্ডন ও আমেরিকা থেকেও বহু মানুষ ই স্নানের জন্য আবেদন করেন।’

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের